Profile Photo

Jahangir LitonOffline

  • JahangirLiton
  • Profile picture of Jahangir Liton

    Jahangir Liton

    • 4 years, 11 months ago

    উল্টো রথে চড়ি
    ~জাহাঙ্গীর লিটন

    তারপর একে একে বন্ধ হলো সব দরজা
    জানালার কপাট, ছাদের ঘুলঘুলি
    অতি উৎসাহে সূর্যের চেয়ে তপ্ত বালি।

    কানাগলি সব আজ ভাগাড়
    চাবি নিয়ে যায় ঠিকাদার
    খেলার বল কেড়ে নিয়ে যায় বনমালি।

    সদর দরজায় সমুদ্রবিলাস
    বন্ধ করি সব মেধার বিকাশ
    লতা পাতা ঘাস দিয়ে ব্যাঘ্রশাবক পালি।

    নিজে উঠে গেলে মইয়ের ডগায়
    মার দে লাথি, আর কে তাকায়
    অনুগামী যত অকম্মার দল, ঘরে ফিরে যাও।

    বৈশ্বিক উষ্ণতা যাবে বেড়ে
    ওজন স্তরে ফাটল ধরে
    কার্বন ট্যাক্স বিকাশ করছি, নাকে তেল দাও।

    5
    3 Comments
Skip to toolbar