Profile Photo

Shahidul IslamOffline

  • ShahidulIslamShahid
  • Profile picture of Shahidul Islam

    Shahidul Islam

    4 years, 9 months ago

    জীবনবোধ
    শহীদুল ইসলাম
    ————————–
    অদ্ভুত রহস্যময় এই মানবজীবন।
    মানুষের রূপ ধরে চতুষ্পদ জন্তুর মত
    বড়ই নির্মম দুঃসহ এই বেঁচে থাকা!
    জীবনভর কাড়াকাড়িতে উদরপূর্তি,
    ভোগ-বিলাসের সুতীব্র বাসনায়
    বিলাস-প্রাসাদ, ধন-সম্পদ, কত আয়োজন,
    কত অনাচার, অত্যাচার, অবিচার
    আর কাম-রিপুর তাড়নায় বংশবিস্তার।
    অতঃপর একদিন সবকিছু পিছনে ফেলে
    একাকী নিভৃতে নীরব প্রস্থান
    সহায়-সম্বলহীন অজানার পথে।

    নিজের স্বার্থে গড়া পরাবাস্তবতার ভাগাড়ে
    বড়ই নির্মম দুঃসহ এই বেঁচে থাকা!
    মানুষ নামের প্রাণির পরম ধন বিবেকটাকে
    হেচকা টানে ছিড়ে, ছুঁড়ে ফেলে দিয়ে দূরে
    বিবেক-বুদ্ধিহীন তাবৎ পশুর কাতারে
    একাকার হয়ে দিব্যি বেঁচে থাকাই জীবন।

    এমন সরল জীবন যদি না চাও,
    মানুষ হওয়ার ইচ্ছেটা যদি হয় বড়,
    তবে জেনে রেখো, মানব জীবন বড্ড যন্ত্রণাময়
    জীবন চলার পথ বিষাক্ত কণ্টকময়।
    জেনো, বয়ে যেতে হবে জীবনভর
    নির্মম গঞ্জনা আর বঞ্চনার দুঃসহ ভার।
    ————————————–
    ময়মনসিংহ। ১০/১২/২০২১

    8
    5 Comments
Skip to toolbar