Profile Photo

Mehedi TonmoyOffline

  • Mehedi-Hasan-Tonmoy
  • Profile picture of Mehedi Tonmoy

    Mehedi Tonmoy

    • 4 years, 9 months ago

    গ্রীষ্মের এক প্রখর দিন। দাবদাহ যেন চূর্ণ করে দিচ্ছে সর্বত্র। সারাদিন অফিসের কাজকর্ম সেরে, আমি অফিস থেকে বের হলাম। হাতে ব্যাগ দুটি। একটি কাগজপত্রের, অন্যটি খাবারের। কাগজপত্র সেই যে শিশুকাল থেকে ধরতে শুরু করেছিলাম। আজও তার সঙ্গী সেজে আছি। আর খাবারের সংযোগ আজীবন রয়ে গেছে। সারাজীবনে আমার স্কুলে টিফিন নিয়ে যেতে হয়নি। বাড়িতে এসেই খাওয়া হতো সবসময়। আর এখন আমার টিফিন নিয়ে চলতে হচ্ছে। এমনটা ভাবছিলাম। হটাৎ আমাকে একজন কি যেন বলল। আমি ঠিক শুনতে পাইনি। কিংবা শুনতে মন চায়নি। আমি তাকিয়ে দেখলাম সে একজন পরিচ্ছন্নতাকর্মী। সে আমাকে বলছে, আমরা কি ভাত পাবো না?
    আমি একটু অবাক হলাম তবে বিষয়টা গল্পজনক হলেও সত্যি আমার লোম শিউরে উঠলো। আমার হাতের ব্যাগ পড়ে যাচ্ছে প্রায়। আমি সেটা সামলে নিলাম এবং বললাম কেন আপনাকে আমি তেমন কোনো কথা দিয়েছি? সে বললো, কেমন কথা? আমি বললাম বাদ দেন। আপনি এই কথাটা আমাকে কেন বললেন? আমি বলতেই ও প্রত্যুত্তরে আমাকে বললো, আপনার হাতে খাবারের টিফিনটা দেখে বললাম। আমি বললাম; হ্যাঁ, সেতো আমি খেয়ে ফেলেছি। আপনি খাননি দুপুরে? সে বললো, না। আমার বাচ্চারাও খায়নি। টাকা নেই, চাল নেই, ঘরে। আমি বললাম, চলেন আপনাকে খাওয়াই।
    আমি বলতেই, তিনি বললেন, তিনি বললেন, না না থাক। আমি এখন নোঙ্গরা আছি। আমি বললাম আসেন আপনি পরিষ্কার হয়ে খাবেন। তিনি আমাকে বললেন, তাহলে যে আমার পরিষ্কার হয়ে খাবেন। তিনি আমাকে বললেন, তাহলে যে আমার পরিষ্কার ছাড়া খাবো এ-তো বেঈমানী। এটা করা যাবেনা। আমি একটু বিরক্ত হয়ে বললাম, আগে চলুন। যে আসলো। আমরা একটা হোটেলে ঢুকলাম। কব্জি ডুবিয়ে খাওয়া যাকে বলে। আমি মন দিয়ে দেখলাম। খেতে খেতে সে তার গল্প বলছে। তার বাচ্চাদের সে পড়াতে পারেনা। টাকা নেই। তাদের ভবিষ্যৎ নেই। সে ভীষণ গরিব তার বাবা-মা তার জন্য কিছু রেখে যায়নি। এমন অবস্থা। আমি সব মন দিয়ে শুনলাম। তাকে বললাম তোমার বউকে আমার বাসায় কাজ করতে আসতে বলবে। ঘরের কাজ। দৈনিক দু’ঘন্টা। আর একটা প্যাকেটে তার পরিবারের জন্য খাবার দিলাম। সে খুব খুশি হয়ে সালাম দিয়ে চলে গেল। আমিও বড় বুকমন নিয়ে বাসায় আসলাম। তখন বেশ রাত হয়েছে প্রায়। ঘরে ঢুকতেই (প্রেসার কুকারের শব্দ) আমার ছেলে তার মাকে বলছে, মা; অনেক তো বেজে গ্যালো। আমরা কি ভাত পাবো না?

    Rice.

    6
    4 Comments
Skip to toolbar