Profile Photo

Jahangir LitonOffline

  • JahangirLiton
  • Profile picture of Jahangir Liton

    Jahangir Liton

    4 years, 6 months ago

    #অনুগল্প
    রোদ পোহানোর গল্প
    ~জাহাঙ্গীর লিটন
    তিনটা টিয়া রোজ ডিস এন্টেনার তারে ঝুলে রোদ পোহায়। প্রত্যেক ভোরে ওদের কর্কশ ডাকে ঘুম ভেঙে যায় জলিল সাহেবের। নিঃসংগ বারান্দায় রোদে চেয়ার পেতে বসে। আজ ক’দিন ধরেই শুধু একটা টিয়া ঝুলে থাকে, মাঝে মাঝে চেচায়।

    বারান্দায় আরো দুটো চেয়ার পাতা। এখন খালিই থাকে।

    5
    3 Comments
Skip to toolbar