Profile Photo

Purbasha P.Offline

  • PurbashaP.
  • Profile picture of Purbasha P.

    Purbasha P.

    4 years, 6 months ago

    লক্ষ কোটি বছর

    মুঠোভর্তি বেলিফুল নিয়ে তোমার অপেক্ষায়
    দাঁড়িয়ে আছি, লক্ষ কোটি বছর ধরে।
    কতবার তুমি এসেছ ভেবে
    শত শত বেলি হাত থেকে পড়ে তোমার পথ সাজিয়েছে!
    কতবার তুমি এসেছ ভেবে
    এগিয়ে গেছি সেই চৌরাস্তার মোড়ে,
    যেখানে একটা সময় তোমার আনাগোনা ছিল,
    বাতাসে একটা সময় তোমার আগমনের গন্ধ ভেসে আসতো।
    আজ সে গন্ধ আসে না, আসে কিছু স্বপ্ন,
    তোমার সাথে,
    লক্ষ কোটি বছর কাটানোর স্বপ্ন।

    5
    4 Comments
Skip to toolbar