Profile Photo

কাজী রাশেদOffline

  • Profile picture of কাজী রাশেদ

    কাজী রাশেদ

    4 years, 6 months ago

    জানা আমার ফুরাবে না।
    কাজী রাশেদের কবিতা।।

    কবিগুরু বলেছিলো,
    আপনাকে এই জানা আমার ফুরাবে না,
    এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা॥
    এই জানা আমার ফুরালো না,
    তোমার সাথে চেনা জানার মধ্যপথে,
    ফুরিয়ে গেলো একটা জীবন, একটা সময়।।

    কতো পথ, জনপদ, শহর, নগর,
    কতো মানুষ, জনারন্য পেরিয়ে,
    এই মনুষ্য জীবন, ছুটে চলে,
    এক প্রান্ত হতে অন্য কোনখানে।

    মানব জীবনে মিলন হয়,
    ঘর বাঁধে, সংসার করে,
    জীবন জীবিকা আর প্রজননে
    ব্যস্ততম এই চলমান পৃথিবীতে।

    জানা হয় না নিজেকেই,
    শুধু ঘাট থেকে ঘাটে,
    শুধু প্রান্ত থেকে প্রান্তরে,
    ঘুরে ঘুরে, ঘুরতে ফিরতে।

    কতো অচেনা চেনা হয়,
    কতো চেনা অচেনা হয়ে যায়,
    অথচ-
    কিছু মুখ অজানাই থেকে যায়
    কেবল সময় শুধু গড়িয়ে যায়।

    4
    4 Comments

Friends

Profile Photo
Nipun Chandra
@nipunch
Profile Photo
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
Profile Photo
Rehana Akter
@rehanaakter
Profile Photo
Drako Shajib
@drako
Profile Photo
Rubel islam
@rubel123
Profile Photo
Jahid Kamal
@jahid-kamal
Profile Photo
Goutom Shaha
@goutom-kumar-shaha
Skip to toolbar