Profile Photo

Shahidul IslamOffline

  • Shahed
  • Profile picture of Shahidul Islam

    Shahidul Islam

    4 years, 6 months ago

    ইনসেটে তুমি
    ফিরতি পথটা দীর্ঘ মনে হচ্ছে আজ
    নতুন বউয়ের মত অভিমানী প্রকৃতিতে
    জনশূন্য ও নির্জনতার নিস্কাম দূরত্বে পথটা মসৃণ আর
    শরীরটা হালকা হলেও স্মৃতি ভারে ভারাক্রান্ত
    থলথলে ঝাঁঝর চুনাপাথর মনটা পড়ে আছে
    তোমার প্রাচীন পাড়ায়, রঙ হারানো পাতার মত বিবর্ণ অবয়বে,
    রহস্যময় নীরবতায়, আর অযৌক্তিক অজুহাতে,
    মিথ্যা নাটকের অভূতপূর্ব দৃশ্যে,
    বোবা দর্শকের মত দাঁড়িয়ে থাকা ভবনগুলোর
    দেয়ালে দেয়ালে, ইনসেটে বিশ্বাসঘাতক তুমিতে
    বাদামী খামে প্রতি পাতায় পাতায় ঘাম ও অশ্রুর মিতালীতে,
    প্রত্যাশিত চাহিদার অপ্রশমিত নিপীড়নে
    এলোমেলো জিবনের এক কোণায়,
    ব্যাক্ত কিছু প্রশ্নের অনুভূতিহীন প্রতিক্রিয়ায়,
    অলিখিত চুক্তির উপেক্ষিত প্রতিটি ক্লজে,
    সাজানো সালিসির রায়ে দখলচ্যুতি বঞ্চনায় আর
    রাতারাতি নির্মিত তোমার চারপাশের দুর্ভেদ্য দুর্গে ।

    2
    2 Comments

Friends

Skip to toolbar