-
***হৃদস্পন্দনে প্রেরণার দামামা***
লিপিঃ জেড.আর.স্বপন।
হৃদয়টা আজ যেন মনে হয় ধুলো ময়লার
আস্তরণ পরা জরাজীর্ণ একটা কার্নিশ।
কখনও বৃষ্টিতে ভিজে স্যাঁতসেঁতে আবার
কখনোবা রোদে শুকিয়ে কাঁদায় লেপটে আছে।
স্মৃতির ব্যাগটা খুলতেই বেড়িয়ে আসে
জমাট বাধা রক্তের মত কষ্টের বিভীশিখা।
তবুও তোমার ছুঁড়ে ফেলা জীর্ন স্মৃতির ক্যানভাসে-
আনমনে ফিরে পেতে চাই কিছু নীরবতা।
নিজেকে হারিয়ে বারবার তাইতো খুঁজি অযথা।
তোমাকে পাওয়ার দামামা যেমন আমার হৃদস্পন্দন-
তেমনি বেঁচে থাকার প্রেরণা দেয় মস্তিস্কের তপ্ত নিউরন।
অজান্তে যদি কখনো চলে যাও দূর অজানার পানে
ফিরে এসে দেখো আমি দাঁড়িয়ে থাকবো-
দখিনের খোলা বাতায়নে!!
——-!!!——3 Comments
Friends
তাওহীদ সুফিয়ান
@tawhidsufian
Sourav-Roy
@sourav-roy
শামীমা বিনতে রহমান
@shameema_binte_rahman
তুবা
@zariyaat
নন্দিনী
@nandini-chowdhuri
রতন
@ratan92
নীল মাছি
@raihanrbt
Dhumketu
@dhumketu
Ruhul Amin
@ruhulamin



অনবদ্য লেখা! শুভেচ্ছা নেবেন।