-
কিছু দিন আগেই আমি মরে গেছি
রাফাত আহমেদ
কিছুদিন আগেই আমি মরে গেছি,
ক্ষণিকের মায়া ছেড়ে বিদায় নিয়েছি চিরতরে।
স্বপ্ন ধূলিসাৎ হয়েছে।
প্রত্যাশাকে মাটি চাপা দিয়েছি।
অসমাপ্ত রেখে এসেছি কাঁচা হাতে লেখা একটি কবিতা।
কবিতাটা কি পড়েই থাকবে?
কেউ সমাপ্ত করবেনা?
ছোটগল্পের খসড়াটা আমার টেবিলেই আছে।
ইস!গল্পের নাম টা আমি দিতে ভুলে গেছি।
সুনীলের উপন্যাসটা শেষ করতে পারিনি।
কেউ কি আমার হয়ে শেষ করে দেবে?
আমার ভাবী দেবীর জন্য একখানা চিঠি রেখে এসেছি।
পাবে সে চিঠিটা?
না কিছুদিন পরে কাগজ টা ডাস্টবিনে ফেলে দেবে?
কিছুদিন আগেই আমি মরে গেছি।
আমার ব্যাপ্তি খুব সামান্য,
চিরন্তন সত্য আমাকে ঘিরে।
অসমাপ্ত রেখে এসেছি একটি সুখ,
শেষ দিন খুব ক্লান্ত ছিলাম,
অভিমান অতিক্রম করেছিল ভালোবাসাকে।
সুখ আমার হবেনা জেনেও,
তাঁকে প্রবল ভাবে চেয়েছিলাম,পাইনি।
সুখের তৃষ্ণা এখনো আছে আমার।
যদিও কিছু দিন আগেই আমি মরে গেছি।
অসমাপ্ত জীবনকে অসমাপ্ত রেখে এসেছি।
কেউ কি আমার হয়ে সমাপ্ত করবে?2 Comments
Friends
Raju Barua
@raju-barua
মোখলেসুর রহমান
@mokhles
স্মৃতি রানী রত্না
@srratna1990
আব্দুল্লাহ
@g-m-abdulah
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon


প্রেম পেলে মরা গাছে ফুল ফোটে।