-
ফাল্গুনী
……………….
ধূ ধূ মাঠ তেপান্তর
যমুনার জোয়ার দেখার জন্য
খরায় খা খা করছে অন্তর
তুমি বসন্তে বাসন্তী ফুল
ধরনীর নাকের দুল
শিশিরে শিক্ত সকাল তুমি
কবে দেখা হবে ফাল্গুনী?তোমার দুচোখের ক্যামেরায়
শান্ত রজনী নির্ভয়ে ঘুমায়
তুমি তিমিরকে করেছ জয়
আমি তোমার অন্য করো নয়
তুমি পাকা ধানের সোনালী হাসি
কবে দেখা হবে ফাল্গুনী?তুমি চৈত্রের জমিনে বৃষ্টি হয়ে ঝড়ো
আগুন ঝরা মাসে তুমি হাসি নিয়ে ফিরো
শূন্যতার ছড়াছড়ি চারদিকে খাঁ খাঁ
আলোর দিশারী নিয়ে এসো পূর্ণতা
কোনো রোদেলা ভূরের নির্মল ছবি
কবে দেখা হবে ফাল্গুনী?তোমারই পলি ভরা কোমল মনে
ঝিঁঝি পোকা আলো ঢালে
তোমারই ফাল্গুনী রুপে
শালিকের ঝাঁক পাখা মেলে
ধোঁয়াশার দিশা তিমির রানী
কবে দেখা হবে ফাল্গুনী?ধরাতলে কত শতো সবুজ মায়াবী অরণ্য
তোমার দেখা না পেয়ে আজ হলদে বিবর্ণ
ফুলেরা ম্রিয়মাণ মৌসুমি বায়ু বইছে না
কৃষাণী বধুর এলোমেলো কেশ ছন্নছাড়া
তুমি শিশুর মুখের হাসি
কবে দেকা হবে ফাল্গুনী?বৃক্ষরাজি প্রাণহীন অন্তঃসারশূন্য
রক্তরাজ জবা ফুলের নেই গন্ধ
রংধনুর আসমান আজ শ্রীহীন
উনুনে আগুন নেই অনুর্বর জমীন
তুমি রুগ্ন তনুর শীতলপাটি
কবে দেখা হবে ফাল্গুনী?তুমি কবিতার কাব্যরস
ট্রাজেডি কমেডি রোমান্টিক নাটক
তুমি শান্তির দূত প্রেরণাময়ী
দিশেহারা নাবিকের রানী
ফাগুন প্রতিক্ষায় আমরণ
ফাল্গুনী আসিয়া করিবে বরণ।5 Comments
Friends
দীনবন্ধু মণ্ডল।
@dinobandhu
মোঃ ফয়সাল আহমেদ
@foysalk1119
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Jubayer Al Mahmud
@jubayer
Dr. Shaheen Mahmud
@shaheen
গাঙচিল
@mehzabeen-shahidy
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
সাইফুন নেসা সীমা।
@mehermehershima
Bappy Khan
@bappykhan


অভিনন্দন