Profile Photo

Rajputro MamunOffline

  • Rajputro-Mamun
  • Profile picture of Rajputro Mamun

    Rajputro Mamun

    4 years, 5 months ago

    সবুজ রঙয়ের হিংসাগুলো
    ——– Rajputro
    সবুজ রংয়ের সিএনজিগুলো দেখলে খুব হিংসে হয়
    উঠতি প্রেমের- প্রথম স্পর্শ- এ শহরে, খুচরো টাকায়-
    আর কোথাও তো সম্ভব নয়-
    খুব হিংসে হয়।।
    রাতজাগা কথা, লাইব্রেরী, পার্ক– টাকা জমিয়ে কয়েকবার দামী রেস্টুরেন্ট এ না হয় গেলেই,
    তারপর! বইয়ের-নোটের দাম কতই বা বাড়ানো যায় বাসায়-
    যখন প্রেমে রং লাগতে শুরু করে, ভারচুয়াল থেকে রিয়েলিটিতে স্পর্শ দাবী করে, তখন!!
    লাইব্রেরী, পার্ক- হয়তো রেস্টুরেন্ট ও-
    তবুও কি যেন নেই, কি যেন চাই।।
    ঠিক তখনই সবুজ রংয়ের সান্টা ক্লসের দেখা মেলে,
    সাথে পাখা মেলে প্রেমও-
    সাক্ষী হয় কত স্বপ্ন আর ভালোবাসার,

    কিন্তু আমার যে সত্যিই হিংসে হয়!!
    সেই কাপা হাতের প্রথম স্পর্শ, ড্রাইভারের লুকিং গ্লাসের দাঁত কেলানো হাসি মাখা এক্স্ট্রা টিপস এর হুমকি-
    সব উপেক্ষা করে তোমার চোখে চোখ রাখা-
    তোমার অধরের মৃদু কাপুনির সেই দৃশ্য-
    এত রাজ, এত সাজ, এত আভিজাত্যে, আপন করে পেয়েও আজ তারচেয়ে অনেক কম মনে হয়।।
    সত্যিই এই সবুজ রংয়ের যানটাকে খুব হিংসে হয়।।

    8
    7 Comments
Skip to toolbar