-
***ছন্দবদ্ধ স্বপ্নের ভালোবাসা***
লিপিঃ জেড.আর.স্বপন
ভালোবাসা যদি কোন নিপুণ শিল্প হয় তবে
আমি হবো সেই শিল্পের একজন কুশলী শিল্পী।
এমন একটা জ্যোৎস্না স্নাত ভালোবাসা করবো সৃষ্টি
যে ভালোবাসা আমাকে মৃত্যুর পরেও
বাঁচিয়ে রাখবে নিযুত কোটি বছর।
যে ভালোবাসায় থাকবে স্বচ্ছ শিশিরের মতো প্রান-
যার বর্ণমালারা হবে অবিনশ্বর অক্ষরায়ণ!
বিউগলের মুহুর্মুহূ সুরে বাজবে বৃষ্টির ছন্দ।
থাকবে না কোন অভিমান আর অনুরাগের দ্বন্দ্ব।
মুক্ত বিহঙ্গের মত যেখানে অনন্তকাল-
ইথারে ভেসে বেড়াবে নিছক একটি মাত্র সত্ত্বা।
পাখীর নীড়ের মতো স্বপ্নের পৃথিবীটা-
হাতের তালুতে তুলে নেবে নির্দ্বিধায়।
যেখানে জড়িয়ে রাখবে একটি শব্দ অচেনা মায়ায়!
তাইতো ভুল করে হলেও আকণ্ঠ ডুবে থাকতে চাই-
জমে থাকা ছন্দবদ্ধ সেই ভালোবাসায়!!
——–!!!——-4 Comments
Friends
তাওহীদ সুফিয়ান
@tawhidsufian
Sourav-Roy
@sourav-roy
শামীমা বিনতে রহমান
@shameema_binte_rahman
তুবা
@zariyaat
নন্দিনী
@nandini-chowdhuri
রতন
@ratan92
নীল মাছি
@raihanrbt
Dhumketu
@dhumketu
Ruhul Amin
@ruhulamin


অভিনন্দন