Profile Photo

Apurba SahaOffline

  • Apurba-Saha
  • Profile picture of Apurba Saha

    Apurba Saha

    4 years, 6 months ago

    মানুষ এবং হুঁশ সংক্রান্ত 🗿 অপূর্ব সাহা
    ১.
    মানুষ সমুদ্র-সম্ভূত নয়, ভুঁইফোড়। তাই তো অনায়াসে আলু আর তরমুজের সাথে সওদা করতে পারে টাটকা হৃৎপিণ্ড…

    ২.
    মানুষ আর পতঙ্গ
    দুই-ই মৃত্যুতৃষ্ণায়
    নতজানু হয়ে থাকে আগুনের সৌন্দর্যের কাছে

    ৩.
    মানুষ ঘর চায়,
    আর ঘর চারদেয়াল থেকে মুক্তির পিপাসায়
    গৃহবিবাদ ছড়িয়ে দেয় পৃথিবীর পথে পথে

    ৪.
    শিল্পবোধ হচ্ছে সেই আততায়ী,
    যে মানুষের যৌনকলার স্বাভাবিক সৌন্দর্যকে খুন করে

    ৫.
    মানুষের সবচেয়ে বড় অস্ত্রের নাম-
    ভণিতা,
    আর শ্বাপদের নখ-দন্ত…

    ৬.
    মানুষের কাছ থেকে পিঁপড়াদের মূলত শেখার কিছু নাই

    ৭.
    সমুদ্রস্নানে গিয়ে মানুষ ঢেউয়ের ক্ষীপ্রতার পাঠ নেয়,
    বিনিময়ে তার বিশালত্বে জমা রেখে আসে
    নিজের অবশিষ্ট উদারতাটুকুও

    ১৪/১২/২০২১

    6
    6 Comments
Skip to toolbar