Profile Photo

মানজারুল ইসলাম দুলালOffline

  • manjarulislamdulal
  • স্বরবৃত্ত ছন্দে একটি কবিতা :
    প্রিয়ার দীপ্ত হাসি।

    মানজারুল ইসলাম দুলাল।

    তোমার কথা ভাবছি আমি
    সকাল -দুপুর রাতে।
    প্রদীপ জ্বেলে বসে আছি
    আমার উঠোন জুড়ে।
    জোছনা রাতের তারা দেখ
    তোমার দেখে হাসে।
    প্রদীপ আমার নিভে যাবে
    তোমার আসার পথে।
    একটু হাসো চাঁদের মত
    আমার পাশে বসে।
    মিষ্টি করে কওনা কথা
    দীপ্ত তারা দেখে।
    তোমার হাসি আমার মনে
    লাগছে ভীষণ ভাল।
    সেই হাসিতে দেখবো আমি
    জীবন সংসারে আলো।

    উৎসর্গ : রওশন

    5
    2 Comments
    • স্বরবৃত্তে সুন্দর কবিতা। প্রেম এক অমূল্য আহবান। ভাল লেগেছে। আরো লিখুন।ধন্যবাদ।

    • সুন্দর সাবলীল লেখা। আরও কবিতা দিন – পড়তে চাই – আর তার সাথে সাথে ছন্দ নিয়ে যদি কিছু কথা/বর্ণনা ইত্যাদি লিখতেন – তাইলে কিন্তু অনেক পাঠক উপকৃত হতো মনে হয় … ভালো থাকবেন ।

Skip to toolbar