Profile Photo

SHEIKH ZILLUR RAHMANOffline

  • z.r.shapon@kabita2021
  • Profile picture of SHEIKH ZILLUR RAHMAN

    SHEIKH ZILLUR RAHMAN

    4 years, 5 months ago

    ***মননে চিরঞ্জীব বিজয়***
    _______লিপিতেঃ জেড.আর.স্বপন
    তারিখঃ ১৬ ই ডিসেম্বর-২০২১
    একদিন যাদের বক্ষে ছিলো যন্ত্রণার কালো ক্ষত-
    শোষিতের আর্তনাদ আর বিপ্লবের ক্লান্ত কায়া।
    মুক্তির প্রত্যেয়ে যারা ভেঙ্গেছিলো অধিকারের শৃংখল
    রক্ত মাখা চেতনার ফসল সবুজের মাঝে লাল পতাকা-
    সেতো তাদেরই শ্রম আর রক্তে ভেজা বিজয়ের উল্লাস।
    বধ্যভূমির সেই জমাটবাধা রক্তে রাঙ্গানো স্বপ্নের বিজয়।
    ইথারে ভেসে আসা তেজী জওয়ানদের-
    বুকের পাজর ভাঙা কুড়মুড়ে আওয়াজের বিজয়।
    ভাইয়ের রক্তাক্ত শার্ট আর বীজনে ছড়িয়ে থাকা-
    ধর্ষিতা বোনের মৌনী চিৎকার আজও ভুলিনি।
    ক্ষমা করিনি সেই ভীনদেশি হায়েনাদের যারা
    ধর্ষণ নামের নিকৃষ্টতম পাশ্চাত্যে শিল্পের জন্মদাতা।
    মনু্ষ্যত্বহীন কলঙ্কিত প্রেতআত্মার থাবা থেকে
    ছিনিয়ে আনা রক্তে ভেজা কয়েক টুকরা ছেঁড়া কাগজ-
    বহু কষ্টে জোড়া দিয়ে পেলাম-একটা মানচিত্র।
    হ্যাঁ-এটাই আমার কাঙ্খিত বাংলাদেশ।
    ভাইয়ের তাঁজা রক্তের বিনিময়ে পাওয়া-
    সবুজের মাঝে লাল সূর্যের আহাজারি।
    যা ছিলো বিজয়ের কাঙ্খিত চাঁদমারী।
    রক্তিম সালাম হে বিজয়, হে স্বাধীনতা–
    দূর হোক শোষক-শোষিতের গেঁড়াকল-
    লীন হোক ধর্মান্ধতার রূদ্ধবোধোতা-
    মননে চিরঞ্জীব হোক মানবতা!!
    ———!!!——

    7
    4 Comments

Friends

Skip to toolbar