-
সুবর্ণজয়ন্তী এবং
—— শাহ্ কামালআমার স্বাধীনতা আমার নয়;
আমার স্বাধীনতা লোবানের জলে সাঁতার কাটে দানবের পাহাড়ায়।
আমার স্বাধীনতার ময়না তদন্ত করে রাজাকারের দোসর,
পতাকা ব্যবসায়ী লালন করে আমার দেশপ্রেম উদোম পায়ে রাজপথে, অনাহারে।
দুর্বার বাংলাদেশ শোধ করেনি রক্ত ঋণ, কাগজে কাগজে ভুল ইতিহাসের খসড়ায় হায়েনার উলঙ্গ থাবা।
দুদকের ঘাড়ে দুর্নীতির দুর্নাম, লোভাতুর চোখে অন্যকে ফাঁসানোর মিঠে স্বপ্ন।
মন্ত্রীর লালায় ভিজে অচেনা চিবুক, ধর্ষনের নগ্ন বাসনায় মগ্নতার রেষ।
সন্তানের সামনে মায়ের ধর্ষন, স্বামীর সামনে স্ত্রীর ধর্ষন নীরবে চাপা পড়ে বিবেকের ক্যাকটাসে।
বিচারের দীর্ঘ সারিতে ক্লান্ত নথির আহাজারি ঘুপচি ফাইলের অলি গলি মোড়ে।
চাঁদাবাজ শুষে নেয় পরিশ্রমীর ঘাম, রশিদের ছোট্ট স্লিপে লিখে দেয় চাঁদার অঙ্ক।
বিচারপতির বিচার করে ন্যায় হাতুড়ির বিচারক,
স্বাধীন ভূমির তৃষ্ণা মিটাতে এখনো পড়ে রয় কত লাশ; অবিচারের ভয়ে বিচার প্রার্থী অপেক্ষা করে বিবেকের বারান্দায়।
বেঁচে থাকার স্বপ্ন, বড় হবার বাসনা সহপাঠীর নৃসংশতায় লেপটে যায় হঠকারি বড় ভাইয়ের মগজে।
নিরাপদে পারাপারের দাবি করার কেউ নেই, শিক্ষার্থীর কলম ধরা হাত মুষ্ঠিবদ্ধ হয়ে রাজপথে, পড়ার টেবিলে বইগুলো এলোমেলো।
মাদকে মাদকে সয়লাব যুব সমাজের স্নায়ুতন্ত্র, স্বাধীন বাংলাদেশ কেন এতো স্বাধীন?
সংবিধানের ধারায় ধারায় কানুনের মিছিল, তবু কেন শ্রদ্ধার ভারে কাঁপে না গর্দান?
টাকার ভাঁজে চাপা পড়ে সহস্র অপরাধ, অযোগ্যের কলমে লেখা হয় জনতার ভাগ্যলিপি।
সব বৈষম্যের ভার সয়ে সুবর্ণজয়ন্তীতে ওরে শান্তির পায়রা,
দেশপ্রেমের গান বাজে অভিনয়ের মঞ্চে দূষিত বায়ুর উত্তাল তরঙ্গে, অবলীলায়।
ছবির ফ্রেমে কতো দেশপ্রেম! অথচ বোধের শহরে নির্বাক মূর্তির অনশন।
সবুজ বাংলাদেশ সব ষড়যন্ত্রের স্তুপে বঙ্গবন্ধুর মতো আঙ্গুল উঁচিয়ে দাঁড়াবে বলেই আমার কবিতার শব্দেরা স্বপ্ন দেখে।6 Comments
Friends
এসকে হেলাল
@skhelal
Rakib Rakib
@abdurrakib
Md Ashfak Sayed
@ashfak
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Foyzur Khan
@foyzur-khan



বিজয় পেয়েছে স্বাধীনতা। তা রক্ষা করার দায়িত্ব আমাদের। সচেতনতা বাড়ুক। শুভেচ্ছা নেবেন।