Profile Photo

Rajputro MamunOffline

  • Rajputro-Mamun
  • Profile picture of Rajputro Mamun

    Rajputro Mamun

    • 4 years, 11 months ago

    বিজয়
    —— Rajputro

    আজকের সূর্যটা একটু বেশীই উজ্জ্বল,
    শীতের কুয়াশা ভেদ করে একদম পশ্চিমকোনে–
    যখন আড়ভাঙ্গা পাখিদের জেগে ওঠা
    আর নতুন আশা বুকে স্বপন বুনে।

    দূর দ্বীপে নব দম্পত্তির নব শিহরন,
    প্রবাস ফেরত স্বামীর শত আহ্লাদ-
    নবজাতকের দিকে মা এর সুখ দৃষ্টি-
    চাকরির প্রথমদিনে যুবকের ফিটফাট সাজ।

    আজ সকালে একটু বেশী রোদ্দুর-
    বিজয় আঁকা দিগন্তের,
    আজ দিনটা নয়মাসের দুঃস্বপ্নের পর
    ঘুমন্ত জাতির নবজাগরনের।

    আমার সোনার বাংলা, কত ত্যাগের বিনিময়
    ঐ সূর্য, এই স্বাধীন সকাল, কত আপস-
    কত মেধা, কত বিসর্জনে ১৪ ডিসেম্বর!
    আর কত স্বপ্নের পর- আজ বিজয় দিবস।।

    8
    6 Comments
Skip to toolbar