Profile Photo

Hafizur RahmanOffline

  • Hafizur-Rahman
  • Profile picture of Hafizur Rahman

    Hafizur Rahman

    5 years, 1 month ago

    আর একটি সুযোগ পেলে
    ফটিক(হাফিজুর রহমান)
    _____________________
    এই বৈশাখে আর একটি সুযোগ পেলে-
    ছুটে যেতাম পুরোনো আম বাগানটায়।
    কালবোশেখির ঝড়ে ঝরা আমগুলো
    আর সাথে সবুজ পাতাগুলো তুলে নিতাম।
    অতঃপর-
    বড় সুপারি খোলের গাড়ি বোঝাই করে চলতাম!
    পথমাঝে জমির চাচা, সমির মামার বাড়ি আসতো,
    ডেকে বলতো,” ফটিক দু’কোষ কাঠাল খেয়ে যা।”
    রুনু খালা ভালোবেসে দুটো লিচু দিতো।
    এভাবে গ্রীষ্ম যেয়ে বর্ষা নেমে আসতো
    চারিদিকে জল আর জল যেন তরুণ সমুদ্র।
    অতঃপর-
    টিট্টুর ভেলায় চড়ে বর্ষাটা পাড়ি দিতাম।
    বন্ধুতো, দশ পাতার বেশি নিত না জানি!
    কর্দমক্ত শরৎ আর হেমন্ত সহজেই চলে যাবার।
    হয়তো আমগুলোও খাওয়া হয়ে যেত।
    তবে খোলের গাড়িতে ক’আটি কুটো নিয়ে নিতাম।
    অতঃপর –
    শীতের আগমন, কনকনে ঠান্ডা-
    তবে আমার কি ভয়? কুটো আছে তো।
    বেশ উম দেয়, সোয়েটারের দারুন বিকল্প।
    দুলু খালার বাড়িতে যেতে হত একবার
    জব্বার নানার বাড়িতেও
    কিছু পিঠা আর খেজুরের গুর নিতাম আরকি।
    অতঃপর-
    ভ্রমণ ক্লান্ত শরীরে লুকিয়ে ফজলু ভাইয়ের ভ্যানে উঠতাম
    দু’চারটা বসন্তি ফুল তোলার সময় দেখে নিত আমায়
    বলতো,”আরে চোরা! যাবি কই?”
    বলতাম,” বসন্ত পার করে দেও তাতেই সই।”
    আর একটি সুযোগ পেলে-
    চক্কর দিতাম ফেলে আসা ষড়ঋতুতে।

    ১০.০৪.২১ #রাত-৮:০৬

    9
    5 Comments
Skip to toolbar