Profile Photo

SHEIKH ZILLUR RAHMANOffline

  • z.r.shapon@kabita2021
  • Profile picture of SHEIKH ZILLUR RAHMAN

    SHEIKH ZILLUR RAHMAN

    4 years, 6 months ago

    ***প্রেমের অজানা শিহরন***
    লিপিঃ জেড.আর.স্বপন।
    রাতের তিমিরের নিস্তব্দতার মাঝেও চোখ বুঝিনি
    কারন-তোমায় এক পলক দেখবো বলে।
    তুমি বৃষ্টির ঝাপটা হয়ে মুছে দেবে জেনেও
    আমি জলের উপর আঙুল দিয়ে কবিতা লিখেছিলাম।
    দক্ষিনের খোলা জানালা দিয়ে নিঃশ্বাস ছুঁড়ে দিবে বলে
    রাস্তায় বৃষ্টি ভেজা ল্যাম্পপোষ্টের গা ঘেঁষে দাঁড়িয়ে ছিলাম-
    তোমার সবটুকু নিঃশ্বাস বুকে শুষে নেবো বলে।
    তুমি আসবে বলে জানালার উরন্ত পর্দায়-
    সাঝিয়ে রেখেছি কবিতার অপরূপ ব্যাকরণ।
    তোমার আচঁলের ভাঁজে ভাঁজে লুকিয়ে রেখেছি
    আমার নিস্পাপ প্রেমের অজানা শিহরন।
    খুঁজতে যেওনা আমাকে সহস্র নীহারিকার মাঝে।
    হারিয়ে যাবে সময়ের কৃষ্ণ গহ্বরে।
    যদি কখনো অচেনা কোন দিগন্তে উধাও হয়ে যাই
    উদাস হয়ে ভুলে যেতে বলো না আমায়!
    ভুলে থাকা যে অনেক বড় একটা দায়-
    ইচ্ছে হলেই কি ভুলে থাকা যায়??
    ——-!!!——

    8
    4 Comments

Friends

Skip to toolbar