-
📝শেষ বিকেলের মেয়ে 📝
✒ সৌরভ ঘোষ ✒তুমি বসে আছো সুদীর্ঘ সেই বট গাছের নিচে,
সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে
যা সুদীর্ঘকাল ধরে,
আশেপাশে কেউ নেই কোথাও
নিরব, নির্জন, শান্ত পরিবেশ একেবারে।
সামনেই রয়েছে সুবিশাল দিঘি
রাজহংসরা যেখানে ভাসে,
কচুরিপানার ফাঁকে ফাঁকে
সেখানে শাপলা কমল হাসে।ক্ষণকাল পরে তুমি উঠে এলে,
শান বাঁধানো ঘাটের সিঁড়িতে বসে
পা ডোবালে জলে,
পড়ন্ত বিকেলে ঈশান কোণে মেঘ জমেছে
দিঘির জলে পড়া পড়ন্ত সূর্যের আলো
প্রতিফলিত হচ্ছে তোমার মুখে,
রাঙা আলোয় রাঙা মুখ আরো রাঙিয়েছে।তোমার উন্মুক্ত থাকা সুদীর্ঘ সেই এলোকেশী চুল
অনবরত উড়ছে এলোমেলো বাতাসে,
তোমার পরনে থাকা নীল শাড়ির আঁচল
পাল্লা দিয়ে উড়ছে বাতাসের সাথে।গোধূলি বিকেল শান্ত পরিবেশ
পা ডুবিয়ে তুমি বসে আছো বেশ,
ঠিক যেন জলকন্যার মতো,
বর্ণিল মেঘেরা উড়ে যায় দূরে
কোকিল গাইছে গান মায়া মাখা সুরে,
কৃষ্ণচূড়া ঝরে গাছে আছে যতো।দিঘির জলে আকাশ যেন
নেমে এলো ধরায়,
সেই আকাশে তোমার ছায়া
করছে পরীর বড়াই।
মেঘের সাথে যাও ভেসে যাও
মেঘপরীর মতো,
মানুষ রুপে লুকিয়ে আছো
মেঘ কন্যা হয়তো!!ইচ্ছে করে বসতে পাশে
তোমার কাছে গিয়ে,
আমার কাছে তুমিতো সেই
শেষ বিকেলের মেয়ে।6 Comments-
@drako ধন্যবাদ ভাই…
Friends
Md Majnur Rahman John (Krishno John)
@krishno-john
Asif Rahman
@asifaaron62
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
তাওহীদ সুফিয়ান
@tawhidsufian
Hujaifa Muhammad
@hujaifa-muhammad
নাদিম হোসাইন
@nadim-hossain
Rejwana Khan
@rejwana-khan
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
AdabenTatali
@adabentatali



আহা! শেষ বিল্কালের মেয়ের অপূর্ব রূপ দিয়েছেন কবি। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।