Profile Photo

Pranto SarkarOffline

  • Pranto-Sarkar
  • Profile picture of Pranto Sarkar

    Pranto Sarkar

    4 years, 6 months ago

    বিজয় কারা পেলো
    প্রান্ত সরকার
    বিজয় হাসে বিজয় কাঁদে বিজয় করে গান
    কতটা মনে রেখেছি তাদের বিজয় যাদের দান।
    কতটা রক্ত পান করে সে পুষ্ট হয়েছে আজ
    বিজয় করে কোন চেতনা, পড়ছে কারা তাজ!
    বিজয় আনে কতো আশা রুগ্ন শিমুল ডালে
    জড়ায় মনে কতোনা স্বপ্ন বিজয় নামের জালে।
    বিজয়ের কথা মনে এলে ভেসে ওঠে নয়মাস
    নিজ রাজ্যে রাজ্যহারা, মনে হয় বনবাস।
    কতো লাশ আর রক্তের নদী হয়েছে বিজয় পার
    কতো লাঞ্চনা কতো বঞ্চনা সম্মান করি ধার।
    ধর্ষণ খুন সব পিছে ফেলে বিজয় তবে এলো
    মনে সংশয় সত্যিকারের বিজয় কারা পেলো!

    15
    11 Comments
Skip to toolbar