-
ইদানিং……………
একটু হাসলেই, আমার
চোখে জল জমে যায়।
গড়িয়ে পড়ে,
হাসিটা ঠিক হাসি থাকে না।
কোন শব্দ নেই, তাই
কান্না বলা চলে না।আমার হাসিটা ঠিক
হাসি থাকে না।
বুকের ভিতর দম থাকে না,
প্রেমিকার কাছে মান থাকে না।
আমার ঘুমে স্বপ্ন থাকে না।
মিছিলে শব্দ খাকে না,
আমার লেখার কাগজ থাকে না
কলমে কালি থাকে না।শুধু তোমাকে বলি,
আমার শহরে মানুষ থাকে না,
তবু রাস্তায় হাঁটা যায় না,
ফ্লাইওভারে, টেকা যায় না
উন্নয়নে দম বন্ধ, উৎসবের বাতি
গুণে শেষ হয় না।আমার শহরে মানুষ থাকে না
নিজেকেও আজ খুঁজে পাই না
না, না, না, না, আমার হাসিটা
ঠিক হাসি থাকে না। চোখে জল জমে যায়।
শব্দ নাই, কান্না বলা চলে না।।ডিসেম্বর,21
5 Comments
Friends
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
Shoriful Shoron
@shoriful-shoron
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
মুহাম্মাদ নুরুল ইসলাম
@muhammad-nurul-islam
Rukshana-Haque
@rukshana-haque
সৃষ্টি
@premdevota
নদী
@nodie
নন্দিনী
@nandini-chowdhuri
Sadia Hossain Urmee
@sadia13


একটা বিষাদ ছুয়ে গেল।