Profile Photo

Afsar HaiOffline

  • Afsar-Hai
  • Profile picture of Afsar Hai

    Afsar Hai

    • 4 years, 10 months ago

    আজকাল: দুজন………….

    কেউ নও তুমি, তবুও
    তোমার সাথে দু’টো কথার
    প্রতীক্ষায় থাকি, দিনমান।।

    তৃষিত চাতকের সাথে
    নিজের মিল খুজে ফিরি।
    অবহেলার পাথর হতেও, রাজি।
    কিংবা ভুলে যাওয়া পথ, কেউ
    চাইবে না আর। রাজি, তবুও

    তুমি কেউ নও,
    ঘাপটি মেরে অন্ধকারে
    বসে থাকি, বাদুরের ভেজা ডানায়,
    আমার কালো আকাশের তারা
    অপেক্ষা…. কবে হবে দেখা।

    তবু সামনে আসলে,
    নত মুখেই ফিরে যাবো,
    তুমি কেউ নও জেনে।
    এমনটাই স্বাভাবিক মেনে,
    গিলে নেবো এ অন্ধকার,
    যা….ছাড়তে পারি না।
    তবু তুমি কেউ না,

    আমিও কারো নই,
    ইদানিং আর।।

    7
    6 Comments
Skip to toolbar