Profile Photo

Bappy KhanOffline

  • bappykhan
  • Profile picture of Bappy Khan

    Bappy Khan

    4 years, 6 months ago

    কিসের ওজন কতো?

    ভালবাসাটাকে যদি ওজন করা যেতো,
    তোমার প্রেমের ওজন হতো শূন্য গ্রামের মতো।
    তুমি যদি ভালবাসো আবার নতুন করে,
    আমি তোমায় ভালবাসবো বলো কেমন করে?
    কিসের ওজন কতো বলো? কিসের ওজন কতো?

    ওজন মাপার যন্ত্রে যদি ইচ্ছা মাপা যেতো,
    তেমন একটা যন্ত্র পাওয়া কষ্টসাধ্য হতো।
    আমি যদি প্রেমিক হবার নতুন সুযোগ পেতাম,
    খুব খুশিতে এইযে আমি আত্মহারা হতাম।
    কিসের ওজন কতো বলো? কিসের ওজন কতো?

    অনুভূতির মাপার কি-আর যন্ত্র পাওয়া যায়?
    যেখানেতে নিজেই আবেগ অবশ হয়ে রয়।
    প্রতিটি মানুষ জড়িয়ে থাকে প্রবল মমতায়,
    কিছু মানুষ চিঠি পাঠায় ভুল ঠিকানায়।
    কিসের ওজন কতো বলো? কিসের ওজন কতো?

    ©️বাপ্পী খান

    8
    3 Comments
Skip to toolbar