-
পাখি
রেহানা আক্তারও জাতীয় পাখি দোয়েল
আরো আমি দেখতে চাই
ময়না , টিয়া , কোয়েল ।
চড়ুই নাকি আরো কাছে
ঘরের ফাঁকে লুকিয়ে থাকে ।
বুলবুলি নাকি ধানের ক্ষেতে
উড়ে উড়ে থাকে মেতে ।
মাছরাঙা ওই পুকুর পাড়ে
চুপটি করে শিকার ধরে ।
গাছের ডালে ঝোপে -ঝাড়ে
পাখিরা সব খেলা করে ।
কত পাখি , প্রজাপতি
দেখতে আহা! মিষ্টি অতি-
টুনটুনি যখন করে টুই টুই
মনটা আমার হারায় যেন – কই
বুলবুলির আছে মাথায় ঝুঁটি
মন চায় তার পিছে ছুটি ।
ইচ্ছে করে পানকৌড়ির সাথে
সাঁতরে থাকি নদীতে মেতে
ফিঙে নাচে ঝিঙে গাছে
থমকে দাঁড়াই তাহার পিছে ।
পেঁচা -ডাহুক ভয় দেখিয়ে
আনন্দে থাকে মুখ লুকিয়ে ।
বিপদে আবাবিলের আগমন
তাই তাকেও দেখতে চায় মন ।
পাখি বন্ধু নাকি ভালোবেসে
ঘুম ভাঙ্গায় খুব কাছে এসে ।
দোয়েল-কোকিল গান গেয়ে চলে
ময়না- টিয়া কথা বলে
ভরে দেয় অন্তর ,
আমার দৃষ্টি হয়না গোচর
থাকি বলে শহর ।
মন ছুটে যায় সেই প্রান্তরে
যেথায় পাখি গান করে ।
পাখির সাথে গান গেয়ে
থাকবো তাদের সঙ্গী হয়ে ।
ফিরবো না আর শহর পানে
তাকায় না কেউ মৃদু নয়নে
হেথায় ব্যাস্ততার ভিড়ে
থাকে শুধু-ই কাজকে ঘিরে ।9 Comments
Friends
Sakib comrade
@2-5
Md Ahsan Habib
@md-ahsan-habib
Mahbub Al Hasan
@mahbubkfdj
md.iqbal hussain
@loneliness-boy1
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Arif-Arian
@arif-arian
তুলি
@tultuli
Afifa Sultana
@afifa-sultana
কাব্য রঙ
@mahbuba-hasin



খুব খুব খুব সুন্দুর,,,,,