-
হাহাকারি মাঝি
.
.
নদীর এপাড়ে দাড়ায়েছি আজ একা
পেছনে সবুজ, সামনে বহতা জল
হয়তো আমার জীবনেরই ছবি আঁকা
সমুখের পানে পাচ্ছিনা খুঁজে তল।
.
পাঁড়ে আছে শুধু ছোট্ট ডিঙিটা বাঁধা
বৈঠা বিহীন পড়ে আছি একা ঘাঁটে
মন মাঝি তবু ধরে আছে বাঁধ সাধা
থাকবেনা কভু আর এই তল্লাটে ।
.
নদী মোরে কভু করেনি কো তার আপন
যদিও মোদের ভেতরে অনেক মিল
তাই আজও একা করছি তো দিন যাপন
স্বপ্নেরা তাই একাকিত্তে শামিল।
.
ঘোলা হলো জল দূষণেরই প্রতাপে
তবুও বইছে এখনও নিজের মতো
আমিও চলছি বাস্তবতার চাপে
বুকে চেপে জমা শত আঘাতের ক্ষত।
.
একদিন হবো নিঃশেষ অবশেষে
থাকবেনা কোন অস্তিত্বই আর
আসবোনা ফিরে হাঁটতে সবুজ ঘাসে
আসুক যদিও মরা নদীতে জোয়ার ।।3 Comments
Friends
বিশ্ব পথিক
@icramali
ইফতিশা খানম
@eftishakhanam
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Halima-Moly
@halima-moly
Drako Shajib
@drako
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Abu Taher
@abu-taher
Sorufa Soru
@shopner-balika


চমৎকার