Profile Photo

তুঘলকি কবিOffline

  • anwar
  • Profile picture of তুঘলকি কবি

    তুঘলকি কবি

    • 5 years, 6 months ago

    পুনরায় ভালোবাসা
    .
    ইচ্ছেরা আজ নির্বাসনে যাক
    যাক, হাজার আশার মশাল নিভে যাক
    ফের জ্বালবো নাহয় ঠুনকো আলোর সুখ,
    .
    অনুযোগের পত্র পড়ে থাক
    থাক, ধুলায় লুটাক প্রণয় কথার ঝাঁক
    ফের দেখবো নতুন জীবন স্রোতের মুখ .
    .
    আশার প্রদীপ হঠাৎ নিভে যাক
    যাক, অগ্নিশিখার আলোক মুছে যাক
    নয় অন্ধকারেই ঘিরুক সারা মন
    .
    ধুলোর ধরায় প্রেমিকরা না থাক
    থাক, লোভীর হিংস্র নখর পরে থাক
    তাও প্রেমটা বাঁচুক হৃদয়ে সারাক্ষন….

    8
    1 Comment

Friends

Skip to toolbar