-
তুমি নেই বলে
— — — — —তুমি নেই বলে উন্মত্ত সাগর, মাতাল ঢেউ
তুমি নেই বলে বিষন্ন আকাশ, আমার নেই কেউ।
তুমি নেই বলে-
শুধু তোমার প্রতীক্ষা।তুমি নেই বলে বিনিদ্র রজনী, নিঃসঙ্গ সারাবেলা
তুমি নেই বলে নিঃশব্দ কান্না, দুঃখ দুঃখ খেলা।
তুমি নেই বলে-
প্রচন্ড অভিমানে স্তব্ধ সময়।তুমি নেই বলে উত্তপ্ত রাজপথ, মিছিলে বজ্রধ্বনি
তুমি নেই বলে আত্মহনন আর মৃত্যুর কথা শুনি।
তুমি নেই বলে-
আকাঙ্খার বিবস্ত্র খতিয়ান।তুমি নেই বলে পথে পথে করুনা ভিক্ষা, দীর্ঘশ্বাস
তুমি নেই বলে শূন্য বাস্তভিটা, পথেই আবাস।
তুমি নেই বলে-
অব্যক্ত চাওয়া-পাওয়ায় দূর্দান্ত অসঙ্গতি।তুমি নেই বলে রৌদ্রহীন বিবর্ন সকাল
তুমি নেই বলে দূর্ভিক্ষ, প্রেমের আকাল।
তুমি নেই বলে-
পূর্ণিমা চাঁদে কলঙ্কের স্মৃতিচিহ।তুমি নেই বলে রূদ্ধ আর্তনাদে বিদীর্ণ বাতাস
তুমি নেই বলে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আবাস
তুমি নেই বলে-
শাণিত স্লোগান ”তোমাকে চাই”।তুমি নেই বলে ভবঘুরে, ছন্নছাড়া জীবনযাপন
তুমি নেই বলে একই বৃন্তে ক্লান্তিহীন আবর্তন।
তুমি নেই বলেই-
তুমি আছো-
সমস্ত চেতনায়।12 Comments
Friends
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Md. Helal Uddin
@adv-helal-uddin
Jubayer Al Mahmud
@jubayer
Falguni Akter
@jannatulferdousfatema73gmail-com
Suchittra Asha
@suchittra-asha
Drako Shajib
@drako
ISMAT JAHAN LIPI
@ismatjahanlipi
মোখলেসুর রহমান
@mokhles
Mohammad Ali
@mohammad-riyaz-ali


চমৎকার লেখা।