Profile Photo

রাসেল আদিত্যOffline

  • RaselAditta
  • Profile picture of রাসেল আদিত্য

    রাসেল আদিত্য

    4 years, 5 months ago

    ছড়াঃ সত্যের স্বাদ তিতা
    “রাসেল আদিত্য ” এর প্রচেষ্টা
    ———————————————
    বাবা-দাদার কাছে শুনেছি একাত্তরের কথা
    তাঁদের কাছে প্রথম জেনেছি কতো চড়ামূল্যে কেনা স্বাধীনতা,
    দেশের বয়স ৫০ হয়েছে সেদিন অথচ কিনা
    স্টেডিয়ামে ওড়ে পাক পতাকা বলে রাজাকার সুরে কথা!

    দেশের বিপক্ষে ওঁরা গলা ফাটিয়েছে উড়িয়ে চাঁদতারা আর
    চোখের সামনে এসব ঘটতে দেখে নিরব মোরা আজব,
    বলছি তবে বেশী দেরী নেই লাখ লাখ শহীদের কান্নায়
    এই বাংলাদেশে আসছে নেমে সৃষ্টিকর্তার গজব।

    ভাই আলেম সমাজ নিয়ে মোর প্রশ্ন আর আছে কথা কিছু
    অশিক্ষিত আমি ভুল করলেও নেবেন না
    কোন ব্যথা,
    মসজিদ মাহফিলে আর ইউটিউবে কতো জ্ঞান দেন কিন্তু
    ভুলেও কেনো কেউ বলেন না কোথাও
    দেশপ্রেমের কথা?

    দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ ইসলামে
    তাহলে সবখানে তা বলতে
    জানাতে বোঝাতে কেনো আপনাদের লুকোচুরি খেলা,
    বুকে হাতটি রাখুন আর বলুন আপনি
    দেশপ্রেমিক
    নইলে আপনার ঈমানে ভেজাল আপনি আযাজিলের চ্যালা।

    ও নেতাজি মহান দেশপ্রেমিক আপনাকেই বলছি
    এই অধমকে বোঝাবেন কি কোটি টাকায় লবিষ্ট কেনো রাখেন,
    সভা সেমিনারে দেশের প্রেমে মুখে ফেনা
    তোলা আপনিতো
    কোন উপায়ে বিশ্বসভায় দেশকে ন্যাংটো
    করা যায় সেই ফন্দি আাঁটেন।

    মা জননী আপনি হলেন ভূবন সেরা, সৃষ্টির সেরা আশীর্বাদ
    শিশুর প্রথম শিক্ষক আপনাকে দেখেই
    দুনিয়াটা সে জানে,
    সকলের মতো আপনিও বদলে গিয়ে মিথ্যা বলেন আর
    শিশুকে অবুঝ জ্ঞানে সঙ্গে নিয়ে ছোটেন
    অনৈতিকতার টানে।

    বাঙালী নারীর চলন বলনে ছিলো দেশীয় সংস্কৃতি ছিলো
    সত্য সুন্দর শালীনতার মিশেলে প্রত্যেক নারীই যেনো বাংলাদেশ,
    ওসব যেনো রুপকথা এখন আশ্রিত জাদুঘর আর
    গাদার পাতার ভাঁজে বন্দী শব্দ কারাগারে চলছে নয়া বেশ।

    সত্য সদা তিতা লাগলেও বলি নয়া শতকের এক প্রজন্ম
    ঘরে বাইরের বেদিশা দর্শনে অবাধ প্রযুক্তিতে খিচুড়ি হয়ে গেছে,
    নিজের ভেতর বুনে দেশীয় চেতনা দিন
    পরিবারে ছড়িয়ে
    নতুন প্রজন্ম বাঁচাতে দেশপ্রেমের চর্চায়
    মাতি এখনো সময় আছে🇧🇩❤️🇧🇩

    ২৩-১২-২০২১ইং।

    5
    2 Comments

Friends

Profile Photo
Al-Masud
@al-masud
Profile Photo
Anup Dey
@anup-dey
Profile Photo
Mitul hasan
@mitul
Profile Photo
Masfi K
@masfi-mohammad
Profile Photo
Shoriful Shoron
@shoriful-shoron
Profile Photo
Md. Arif Hossain
@arifhossain
Skip to toolbar