Profile Photo

Habibun Nahar MimiOffline

  • HabibunNahar13
  • Profile picture of Habibun Nahar Mimi

    Habibun Nahar Mimi

    4 years, 5 months ago

    তোমার আকাশে জমে যদি মেঘ
    আমার আকাশে ওগো হয় বৃষ্টি,
    ওপারে তোমার
    জমে দীর্ঘশ্বাস এপারে ঝাপসা মোর দৃষ্টি।

    কোন সে কারণে হায়
    শুকতারা ডুবে যায়
    বিষন্নতায়—
    ধ্রুবতারা দেখে ফের
    কেঁদে ওঠে নিজের
    অক্ষমতায়—

    বুক ভরা মায়া যদি
    দিলে প্রভু মায়াময়,
    দূরে রেখে তবে কেনো
    দীর্ঘশ্বাস করো ক্ষয়!

    অশ্রুপ্লাবন যদি
    দিলে ওই আঁখিতে?
    সামর্থ্য নাই কেনো
    ভালে হাত রাখিতে?

    অশ্রু মোছার যদি
    নাই দাও অধিকার
    দিওনা ওই চোখে
    অশ্রু কভু আর।

    মন খারাপে তাঁর, বলো
    প্রভু আমার এই নয়ন কেনো করে ছলোছল,

    চাই রাঙাতে তারে, কেনো যে পারি নারে
    ব্যর্থ কপোতীর আঁখি টলোমল।

    পারি নাতো ও কপোলে হাতখানা রেখে হায়
    পারি না অশ্রুকণা মুছে দিতে,
    পারিনা মধুর স্বরে মায়ার কান্তি ধরে
    সকল শ্রান্তি-ব্যথা, হায় ভোলাতে।

    কি দোষ ছিলো তাঁর?
    কেনো এই হাহাকার?
    কেনো তাঁর রাত আকাশে চাঁদ ওঠে না?

    তাঁর ব্যথা আছে যতো
    এ হৃদয়ে দিও শত
    তবু যেনো ওই আকাশে মেঘ জমে না।

    মেঘ জমে না ।।

    আর্তনাদ
    হাবিবুন_নাহার_মিমি

    7
    5 Comments
Skip to toolbar