Profile Photo

Habibun Nahar MimiOffline

  • HabibunNahar13
  • Profile picture of Habibun Nahar Mimi

    Habibun Nahar Mimi

    4 years, 5 months ago

    পথ_ও_পথিক
    হাবিবুন_নাহার_মিমি

    আঁখি হতে আঁখি না চাহে সরিতে
    এ কেমন মায়া কহ প্রভু,
    অন্দর কুটিরে লুটায় ঘুর্ণি
    দেখিলে ও কায়া হায় কভু।

    বিদায় লগনে যেনো ও নয়নে
    ডাকি বলে থাকো একটু আর,
    কাতর আর্জি ফেলিতে না রাজি
    থাকিতে নেই তবু অধিকার।

    পাশাপাশি চলা ক্ষণিকের পথ
    কোন সে টানে চলে অবিরাম,
    পথের প্রান্ত যদি গো জানতো
    রাহী নাহি চায় কোনো বিরাম।

    তবে হয়তো সে অনুনয়ে এসে
    কহিতো ধরিয়া ও দুটি হাত,
    ওগো মুসাফির খুঁজো নাগো নীড়
    তব রাহে নাহি ঝঞ্ঝাবাত।

    কতো পথিক আসে
    এ পথে বারো মাসে
    কেউ তো চাহে না থাকিতে হায়,
    যতো তাড়াতাড়ি
    দিতে পারে পাড়ি
    ভাবিতে ভাবিতে চলিয়া যায়।

    এ প্রথমবার চেয়েছো অধিকার
    পথকে ভালোবেসে চলিতে আজ,
    যতোদূর চাও হাসিয়া চলিয়া যাও
    পেয়ো নাগো বধূ মধুর লাজ।

    7
    4 Comments
Skip to toolbar