-
ছড়াঃ সময়ের তেতো কথা
—রাসেল আদিত্য
———————————🖋️🖋️🖋️নষ্টরা সবকিছুর নিয়েছে দখল
এমনকি নষ্ট হয়ে গেছে মনপাড়া,
প্রতারনা তো রীতিমতো শিল্প এখন
টাকা কথা কয় সোজা করে শিরদাঁড়া।সত্য মুখে কুলুপ এঁটে বোবার ভূমিকায়
টাকা যখন কথা বলে সত্যের হয় এই পরিণতি,
কেউ জানেনা কবে সত্যের সূর্য উঠবে
পৃথিবী পুনরায় ফিরে পাবে সত্য সুন্দর গতি।কালোর যামে সব নিচ্ছে লুটেরা লুটে
মানুষের অবয়বে টাকায় দানবেরা হচ্ছে নেতা,
টিপসহি দিয়ে বেতন নেন সাংসদ সাহেব
দয়ায় নয়,মানুষের বিপুল ভোটে জেতা।নারীবাদী হিসেবে বিখ্যাত সম্মানিয় উনি
অথচ অন্দরে তাঁর ভয়ানক অবয়ব,
একঘেয়ে স্ত্রী এখন আর টানেনা তাঁকে
বাড়ীর গৃহকর্মীই তাঁর স্বপ্ন ধ্যান জ্ঞান সব।মাদক বিরোধী সভায় ভীষণ অমায়িক
জেহাদ ঘোষণা করেন মাদক নির্মুলের জন্য,
অমায়িক সেই জেহাদিই বিগ ড্রাগস ডিলার
দিনের বিশেষ সময়ে আকন্ঠ গিলে হোন ধন্য!সাংবাদিকতার কিছুই জানেননা তবু্ও
জাতীয় পত্রিকার তিনিই সম্পাদক,
রাজনীতিবিদগণ আজ তারকা কলামিস্ট
অবলীলায় গিলছেন কলামিস্টের হক!স্বামী সন্তান ফেলে দেশপ্রেমী নারী
বিনে পয়সায় দিচ্ছেন মধ্যপ্রাচ্য পাড়ি,
রেমিট্যান্স যোদ্ধা হয়ে দেশসেবা করেন
অসহায় শিশু মাতৃস্নেহ খোঁজে বাড়ীবাড়ী।সম্পর্করা এখন সময় সচেতন তাই
ক’দিনেই হয় প্রেম ফিজিক্যাল বিয়ে,
আলতো টোকাতেই ভেঙে যায় সম্পর্ক
নর-নারী দুজনেই মাতে নতুনটা নিয়ে!সত্য নির্বাকের আজব সময়ের কথা
শেষ করা যাবেনা রাতভর লিখে,
স্কুল পড়ুয়ার দল বইয়ের পড়া বাদ দিয়ে
স্মার্ট মোবাইলে লুকিয়ে পর্নো শিল্প শিখে।দেশীয় সংস্কৃতি জাদুঘরে নির্বাসিত তাই
প্রজন্ম বেড়ে উঠছে খিচুড়ি কালচারে,
উন্নয়ন আছে ব্যাপক নেই দেশপ্রেমিক
সহসাই দেখবেন, পতন দাঁড়িয়ে আপনার দ্বারে।4 Comments
Friends
Al-Masud
@al-masud
Anup Dey
@anup-dey
Mitul hasan
@mitul
Masfi K
@masfi-mohammad
সালমান সাদিক
@salmansadique
Shoriful Shoron
@shoriful-shoron
Md. Arif Hossain
@arifhossain
আকরাম খান
@akram_khan
দুনিয়া মামুন
@duniamamun


জীবন সুন্দর; রূপ থেকে অরূপে যাও।