Profile Photo

Emotionless RimaOffline

  • Emotionless-Rima
  • Profile picture of Emotionless Rima

    Emotionless Rima

    • 4 years, 11 months ago

    #তুই_একটা_ইডিয়েট
    পার্ট 2
    আজকে সবাই কে ক্লাসে দেখে সত্যি অবাক হয়েছিলাম। ওহ ওটা নকল ক্লাস। বদমাইশ গুলো সত্যি ক্লাস শুরুর আগেই উধাও। সব ক্লাসেই মনোযোগ ছিল না। শুধু মনে হচ্ছিল কেউ এক্ষুনি কাট কাট বলে চেঁচিয়ে উঠবে। বাস্তব আর অভিনয় এ দুয়ের দ্বিধাদ্বন্দ্বে ভুগছি আমি। সব ক্লাস ঠিকমতো হলো। এখন ব্রেক । বোতল হতে নিয়ে উঠে দাড়াতেই সবাই আমাকে সবার বোতল হাতে ধরিয়ে দিল। কোনমতে সব বোতল বুকে হাত দিয়ে আগলে নিয়ে কলতলার দিকে যাচ্ছিলাম। মাঠের মাঝামাঝি এসে কেউ একজন জোরে ধাক্কা দিতেই আমি পড়ে গেলাম। ভয়ে আমি চোখ বন্ধ করেছিলাম। চোখ খুলতেই দেখি সিয়াম। আমি ভয় পেয়ে জোরে চিৎকার দিলাম। সিয়াম চমকে উঠতে যেতেই সব বোতল টপাটপ ওর মাথায় পরতে শুরু করলো। আর ও দাঁড়িয়ে মাথা চুলকাতে লাগলো। আমার ভীষণ বিরক্ত লাগছে। না, ঠিক বিরক্ত নয় রাগ লাগছে। কিন্তু আমি খুব কম রাগ করি। এরমধ্যে কে যেন কাট কাট বলে চেচিয়ে উঠলো। আমার রাগে গাল লাল হয়ে গেল। আমি কিছু একটা বলতে গিয়ে থেমে গেলাম। আমার একদম ভালো লাগছে না। সবকিছু কেমন যেন অগোছালো হয়ে গেছে। আমাকে সিয়াম পুতুলের মত নাচাচ্ছে। কিন্তু আমি কিছু করতে পারবোনা। জানিনা কবে এর হাত থেকে মুক্তি পাবো।
    এভাবে একের পর এক শুটিং চলতে থাকে আমার অজান্তেই।বাস্তব বা অভিনয় এ দুটোর মাঝে পার্থক্য করতে করতে আমি মেন্টালি ইমব্যালেন্সন্ড হয়ে পড়েছি। শুধু ভয় হতে শুরু করল, এইতো কেউ যেন কাট কাট বলে চেচিয়ে উঠবে। আমার নিজের বলে কোন কিছুই ছিল না আর। সবকিছু সিয়ামের কথাই হচ্ছিল। এমনকি আমার মা বাবা, ভাই ভাবি, ভাগ্নি ভাতিজি সবাই সিয়ামের কথা মেনে কাজ করতেছিল। সিয়ামের ওপর খুব হিংসে হচ্ছে। ও ধীরে ধীরে আমার সবকিছু ছিনিয়ে নিচ্ছে। আমার যা কিছু নিজের সবকিছু। এইভাবে পুরো 6 মাস কেটে গেল।

    একদিন ভোরে হাঁটতে বেরিয়েছি টুকু আর টোয়া আমার সাথে ছিল। আমি বাইরে বের হলে বোরকা ছাড়া বের হইনা। রুমেও পর্দার সাথেই থাকি। আগে থাকতাম না কিন্তু এ 6 মাস ধরে শুরু করেছি। কারণ হুটহাট করে কখন কি হচ্ছে বোঝা দায়। তাই অন্ধকারেও পর্দা ছাড়া থাকতে ভয় করতো। রাস্তার পাশে দাঁড়ানো কিছু মেয়ে বলাবলি করছিল, ওইটা তুই একটা ইডিয়েট নাটকের হিরোইন না? হ্যা, চল যায় কথা বলি। সবাই এসে ঘিরে ধরলো আমাকে। একঘন্টা পর ঐ ভীড় থেকে মুক্তি পেলাম। বাসায় এসে একটু বসেছি কি অমনি আম্মু ভাবি এসে শুরু করে দিয়েছে, এতো ভিউ পড়েছে, সবাই অনেক প্রশংসা করছে। সবাই খুশি কিন্তু আমি কেমন জানি নিজেকে খুশি করতে পারছি না। এক সপ্তাহ হলো সিয়ামের কোনো খোঁজ নেই। রোজ রোজ একটা না একটা ধামাকা করে আমাকে জ্বালিয়ে মারতো। তাই এতো কিছুর মাঝেও শূন্য শূন্য লাগছে। ভাবি আর মায়ের কথা বিরক্ত লাগছিল। রুমে এসে দরজা লাগিয়ে অন্ধকারে বসে আছি। চোখ থেকে পানি ঝরে যাচ্ছে। কিছু পর দেখি সিয়াম অনেক ক্ষণ থেকে কল দিয়ে যাচ্ছে। রিসিভ করলাম।
    — কিরে ইডিয়েট, নাটক টা দেখেছিস?
    — না
    — জানতাম, আমি লিংক দিচ্ছি, দেখ অনেক হিট করেছে।
    আমি চুপ করে রইলাম। লিংকে ডুকতে মন চাইছে না। আবার কল দিচ্ছে। কেটে দিয়ে লিংকে ঢুকলাম। প্রথমে কমেন্ট গুলো পড়তে লাগলাম। সব কমেন্টই পজিটিভ রিঅ্যাকশন। নাটক দেখে আমি নিজেই অবাক। কিন্তু…..
    © Emotionless Rima

    8
    5 Comments
Skip to toolbar