-
অপেক্ষার রাতে
মোঃতওহিদুল ইসলামপ্রথম বসন্তে দেখেছিলে
যে চোখে আমায়
সে চোখ কি চলার গতি
কখনো তোমার থামায়?
যে কথায় দুু’টি মন
নীরবে হয়েছিল এক
সে কথা কি কভূ বলে
ভেবে মোরে দেখ?
যে হাসিতে একদিন
ছুঁয়ে ছিলে মন
সে হাসি কি আগের মত
করে গো এমন?
যে চোখের পাতা টিপে
কাছে ডেকে ছিলে
যাতনায় সে পাতা কি
ভিজে কভূ জলে?
যে ঠোঁটে চুমে ছিলে
মনের ঐ সাধে
সে ঠোঁট কি কেঁপে ছিল
অপেক্ষার সে রাতে?
সোহাগে একদিন যে বুকে
আমাকে দিয়েছিলে ঠাঁই
সে বুক কি মাঝ রাতে
পোড়ে হয় ছাই?
(০২/০৩/২১ইং)2 Comments
Friends
Rakib Moyen
@rakib-hossain-moyen
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Rehana Akter
@rehana-akter
তুঘলকি কবি
@anwar


তোমার ছড়া বড়ই মধুর। লিখে যাও।