Profile Photo

মাহমুদ মৌসুমOffline

  • MahmudMousum
  • Profile picture of মাহমুদ মৌসুম

    মাহমুদ মৌসুম

    • 4 years, 10 months ago

    কেউ বোঝে না
    — — —
    কেউ বোঝে না, কেউ বোঝে না
    অহর্নিশি কতখানি কষ্টে আছি
    কেমন করে বুক ভেঙ্গে যায়,
    কেউ বোঝে না
    হৃদয় জোড়া অভিশাপের বানের তোড়ে
    উথলে ওঠে নয়ন যুগল
    কেমন করে দু’চোখ ভাসে
    কেউ কি দেখে?

    কেউ বোঝে না
    কেমন করে নিশিরাত্র এলোমেলো পদক্ষেপে
    ভুল পথে যাই, ভুল ঠিকানায়
    ভুল দু’হাতের আস্ফালনে
    তোমার স্মৃতি হাতড়ে বেড়াই।

    কেউ বোঝে না
    বোশেখ মাসের তপ্ত রোদে
    কেমন করে সূর্য পানে চেয়ে থাকি
    চোখ ধাঁধানো আলোর আশায়
    চোখ পুড়ে যায়।
    বুকের মাঝে পোড়া মাংসের
    গন্ধ ছড়ায়
    কেউ বোঝে না
    কার আগুনে কে পুড়ে ছাই।

    কেউ বোঝে না
    নষ্ট শরীর বেয়ে ওঠা
    ভ্রষ্ট দিনের কষ্টগুলো
    কোন গহীনে বসত করে,
    তপ্ত শ্বাসে চৌচির হয় কার আঙিনা
    কেউ বোঝে না।

    6
    9 Comments

Friends

Profile Photo
Md. Helal Uddin
@adv-helal-uddin
Profile Photo
Falguni Akter
@jannatulferdousfatema73gmail-com
Profile Photo
Suchittra Asha
@suchittra-asha
Profile Photo
Drako Shajib
@drako
Profile Photo
ISMAT JAHAN LIPI
@ismatjahanlipi
Profile Photo
Mohammad Ali
@mohammad-riyaz-ali
Skip to toolbar