Profile Photo

Soma malaker TandraOffline

  • Tandrasoma82
  • Profile picture of Soma malaker Tandra

    Soma malaker Tandra

    4 years, 5 months ago

    মুড়ি বাবা
    সোমা মালাকার তন্দ্রা

    অসাধারণ আচরণের একটি মানুষ
    সারাদিন করে কাজ, করে না তো হুঁশ।
    ঘুম থেকে উঠেন তিনি, ভোর ৫ টায়
    ক্ষেত খোলায় থাকতে থাকতে দিন চলে যায়।
    প্রত্যহ সকালে খায় মুড়ি আর চা
    সেই খাওয়া দেখে খুশি হয় তার মা।
    হোধ বোধ নাই, তভু ডিগ্রী পাশ।
    পেটের উপর প্যান্ট পরে, নেই কোন সাজ।
    লক্ষী পুত্র বাবার, আলালের দুলাল
    আদর করে মা ডাকে কোথায় গেলি নাল?
    হঠাৎ করেই নালের হলো পরিবর্তন
    কথায় কথায় করে ক্যাচাল কীর্তন।
    ক্ষেত খোলা ছেড়ে নাল ব্যবসায় দিল মন,
    চিন্তায় চিন্তায় নালের মাথা, ঘোরে বন বন।
    এই ভাবে আস্তে আস্তে বয়স হলো, ৫০ এর অধিক
    তার পরও মুড়ি আর চা নিয়ে, বসে সময় সঠিক।
    খায় মুড়ি, চাবায় মুড়ি, মুড়ি আর মুড়ি
    ভেবে ভেবে কাটায় দিন বাড়ে না যেন ভূরি।

    12
    7 Comments
Skip to toolbar