-
জাগুন!
— শাহ্ কামালজ্বলে গেল অভিযান। পুড়ল অর্ধশত দেহ। হাড়গোড় ছাই হয়ে পড়ে আছে। মগজের সমীকরণ ধোঁয়াশায়। দগদগে আগুনে পুড়ে ছারখার সব। কী ভাবছেন? আইন নেই দেশে? সব আছে। আইন, আদালত, উকিল-জজ, ব্যারিষ্টার, পুলিশ, নেতা। সব আছে। তদন্তের ময়না তদন্তের জন্য অপেক্ষা করুন। শোক প্রস্তাবে হয়ত স্তব্ধ হবে সংসদ। শোকে শোকে বিহ্বল হবে জাতি, পাতি, উঠোন, মিনার অথবা জীবন্ত শ্মশান।
এক দিন, দু দিন করে মাস বছর শেষে ধুলোর স্তুপে পড়ে থাকবে লাশের হিসাব। আত্মার ভস্ম উড়ে যাবে বাতাসে। বেদনার খামে কাগুজে নোটের চেকে স্টাপলার সেঁটে জীবনের দাম চুকে যাবে দায়ের সান্ত্বনায়।
কক্সবাজারে সংঘবদ্ধভাবে ধর্ষনের বলি যে নারী তাঁর ছেদ কেড়ে নেবে স্বপ্নের আলজিভ। পাপ জমে জমে কী গড়াবে না? আইনের কতটুকু দুর্বলতায় একজন মেয়ে ধর্ষিত হয় তা কী বলতে পারেন? আট মাসের শিশু কী তাঁর মাকে খোঁজেনি? কবুল পড়া স্বামীর নির্বাক স্নায়ু কী ধুক ধুক করেনি? ধর্ষক মহান তবিয়তে জামাই ষষ্ঠীর খাবার খাচ্ছে কোন পতিত কুটিরে। ধর্ষিতার খবরে সরগরম খবুরে পাড়া। কেন ধর্ষকের আদ্যপান্ত ক্যামেরার সাঁটারে বন্দী হয় না?
ক’দিন তাজা খবরে ব্রেকিং নিউজ শুনতে শুনতে আপনি ত্যক্ত হয়ে যাবেন। নথিতে নথিতে ফাইল উঁচু হবে। পুলিশের হিসাবী প্রশ্নের বেড়াজালে ধর্ষিতার ডায়রী গর্ভবতী হবে। হাজার হাজার ঘটনারা সয়ে যাবে অবিচার আর বৈষম্য।
কাকে দুষবেন? সরকারকে? সরকার আইনের গতিতে চলে। সংবিধানের বিধানে গোসল করে পবিত্র সরকার আপনার জন্যই। আপনি যদি ঠিক থাকতেন তবে সরকারকে দোষ দিতেন না। আপনার মূল্যবোধের শ্রাদ্ধ করে সরকারকে দোষ দিয়ে কী লাভ বলেন? সব সরকররা জনগণের কথাই বলে প্রমিত রাজনৈতিক ভাষায়। কেউ পতাকার মান রক্ষা করে, কেউ নিজের উদর পূর্ণ করে। বর্ষা জলের কচু পাতার জল ফোটার অবস্থা হতে আপনি বাইরে আসুন। বিবেকের ঘোলা জলে সাঁতার না দিয়ে সজাগ হোন।
আজকের সরকার কাল থাকবে না। আপনি তো পারেন মোহের নদী হতে উঠে এসে বিবেকবান হতে। না হয় দেয়ালের ছবি হতে হতে শূন্য হয়ে যাবেন আগ্রাসী সংস্কৃতির বখাটে প্রজন্মের হাতে। সব অবিচার আপনাকে অভিশাপ দিতে দিতে চলে যাবে নিঃসঙ্গ খেজুর তলায়। চুপ থেকে সহ্য না করে গড়ুন অটুট বন্ধনের মহা প্রাচীর।
5 Comments
Friends
Rakib Rakib
@abdurrakib
Md Ashfak Sayed
@ashfak
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Foyzur Khan
@foyzur-khan
sanjida akter jim
@sanjidajim



মনবতার জয় হোক।