Profile Photo

U. SainOffline

  • U.Sain
  • Profile picture of U. Sain

    U. Sain

    • 4 years, 10 months ago

    আমি মরে যাবো একদিন, বৃষ্টিস্নাত ভোরের যেদিন পাখিরা ডাকতে ভুলে যাবে।
    আমি হারিয়ে যাব অচিরেই এই মহাকালে,যেথায় আমার বর্তমান অস্তিত্বের আবেগ সমূহ ভ্রম।
    সবুজ ঘাসের উপর শীতের শিশির জমবে না যেদিন,
    কিষানেরা দলবেঁধে, মুখে সোনার হাসিতে তুলবে না সোনার ফসল,
    যেদিন উঠবে না পুবে টুকটুকে লাল হলুদের মিশ্রিত আলোর গোলক।
    বোবা-কালা-অন্ধ- সমস্ত প্রতিবন্ধিত্ব গ্রাস করে নিবে,
    নিশ্বাসবিহীন কোমায় চলে যাবো যেদিন,
    যেদিন কান পেতে শুনতে পাবো না ঝাঁঝালো শব্দের বাস-ট্রাকের পথ দাবিদার আর্তচিৎকার,
    নির্মল বাতাস,সুগন্ধী ফুলের ঘ্রাণ, মস্তিষ্কের ভাসবেনা ভূ-লোকের আবেদনময়ী-তা,
    যেদিন সাদাকালো বিভেদ করতে অক্ষম হবে,
    শেষ সূর্যাস্ত, ঘড়ি সাথে মিলিয়ে দেখতে পাবে না যেদিন,

    একদা প্রার্থনায় হাজার বছরে সূর্য ওঠার দেখার উন্মত্ত হয়ে পরতাম,
    হায় এই প্রার্থনায় প্রাপ্তি বর বিরক্তিকর,

    হয়তোঃ সেদিন আসবে বলে ক্ষণিকের আয়ু মধুর হয়।

    3
    2 Comments
    • মৃত্যু অমোঘ; কখনযে হাতছানি দিয়ে ডেকে নেবে জানা যায় না।

    • অনবদ্য লেখা। ঠিকি বলেছেন কবি সেদিন আসবে বলেই ক্ষণিকের জীবন এত মধুর, এত সুন্দর। শুভেচ্ছা নেবেন।

Skip to toolbar