-
লুকোচুরির পরিচয়
হাতের চুড়ি পরতে আমার সব সময়ই ভালো লাগে,
আমার ঘরের আলমারির আয়নার টা আমাকে প্রায়ই কপালে টিপ পরতে দেখে।।
মায়ের ওড়না গায়ে জড়িয়ে অনেকবার নিজেকে দেখেছি আয়নাতে,
ইস কিন্তু সুন্দর লাগছিল আমাকে!!!
হাতের চুড়ি কপালের টিপ আর গায়ে মায়ের ওড়না।
কিন্তু একথা কেউ জানেনা!
ছোটবেলা থেকেই পুতুল আমার খুব পছন্দ
মায়ের মতন আমার রান্না করতে ইচ্ছে হতো
কিন্তু একথা কেউ জানেনা!!!
সবার কাছে কিছু না কিছু আছে
আমার কাছে আছে মা
আর মায়ের কাছে???
মায়ের কাছে আছে
সুন্দর সুন্দর নুপুর
যার ঝুনঝুন শব্দ আমার তো খুব ভালো লাগে।।।
কিন্তু একথা কেউ জানেনা
কতবার চেষ্টা করেছি নিজের ইচ্ছে গুলো প্রকাশ করার!!!
কিন্তু পারিনি
বলতে গেলে মনে হয় আমার ওড়না দরজায় আটকে গেছে
আমার চুড়ির শব্দ
আমার চিৎকারের শব্দকে আড়াল করে দিচ্ছে
আমার নুপুরের শব্দ বারবার বলে দিচ্ছে
এ সমাজ তোমায় কোনোদিনও মেনে নেবে না
রয়ে যায় আমার কাছে কেবলই দীর্ঘশ্বাস
কিন্তু আমি
লুকোচুরি এই পরিচয় সমাপ্তি করতে চাই
জানাতে চাই পুরো পৃথিবীকে
শরীর টুকু পুরুষ হলেও অন্তরে আমার নারীর বাস।।।6 Comments
Friends
পৌষী পাল
@poushee-paul
Farhana Hossain
@farhana-hossain
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Showmen Barua
@showmen-barua


খুব সুন্দর লেখা। সৃষ্টির মত এক জটিল সমীকরনে সমাজের কিছু অপূর্ণতাকে প্রকৃতির অপূর্ণতা ভাবার কোনো কারন নেই। প্রকৃতি চলে প্রকৃতির নিয়মে।