-
বিরহী বাংলা বিধবা রমনী
আঃ হালিম প্রভাত“আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি।”__
এই পঙ্ক্তিটি বলার অধিকার অর্জন করতে
বাংলার দামাল ছেলেরা ঝরিয়েছে বুকের তাজা রক্ত।
যুবতী হারিয়েছে তাদের সম্ভ্রম,
ভাই হারিয়েছে তার বোনকে,
বোন হারিয়েছে তার প্রিয় ভাই।
মন মন্দিরে আজন্ম যে অমলিন,
কোনদিনই শোধ হবে না যার দুধের ঋণ;
মমতা আর ভালোবাসার এক বিশাল সমুদ্র
যার হৃদয় মাঝে চির বিরাজমান,
সেই “মা-জননী” হারিয়েছে তার __
নয়নের মনি।
যার বাড়ি ফিরতে দেরি হলে দুটি চোখ অপলক
চেয়ে থাকত পথ পানে।
কখন ফিরবে খোকা,
কখন এসে ডাক দিবে মধুর সুরে মা বলে,
“মা” চুমু খাবে আদর করবে তুলে।
সেই আশা আজ ……….?
স্বামী হারিয়েছে তার প্রাণের প্রিয়তমা কে,
সোহাগিনী হারিয়েছে সোহাগ চাদর।
পরনে আজ তার সাদা শাড়ি;
বিধবার সাজে সজ্জিত _ কারো বোন,কারো ঘরনী প্রতিবাদের প্রতীক ওরা সবাই বাংলার ভগিনী।2 Comments
Friends
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
পি.কে. সরকার
@pksarker
Jubayer Al Mahmud
@jubayer
Nipun Chandra
@nipunch
Emotionless Rima
@emotionless-rima
Drako Shajib
@drako
মতিউর রহমান
@motiur15
Fahmida Afrin
@fahmida-afrin
Marufa Akhter Sharmin
@marufa-akther-sharmin


যুদ্ধ থেমে গেলেও সংগ্রাম থামেনি। সোনার বাংলায় এখনো একদল অভুক্ত হায়েনা ঘুরে বেড়ায়। সাবধান হতে হবে, সচেতন হতে হবে। শুভেচ্ছা ও স্বাগতম কবি।