Profile Photo

রাসেল আদিত্যOffline

  • RaselAditta
  • Profile picture of রাসেল আদিত্য

    রাসেল আদিত্য

    4 years, 5 months ago

    ছড়াঃ খোকা আর আমি
    🖋️🖋️রাসেল আদিত্য

    ক’দিন ধরেই দেখছি খোকার
    মনটা খারাপ থাকে,
    ধরে নিয়েছিলাম হয়তোবা সে
    মিস করছে মা-কে।

    একটা সময় বুঝতে পারি
    নাহ কারণ ভিন্ন কিছু,
    ব্যাপারটা কি?ভাবিত আমি
    ছুটি কারণ খোঁজার পিছু।

    স্বভাবগত ভাবে চাপা হলেও খোকা
    আমাকে সবই করে শেয়ার,
    বন্ধু বৎসল সম্পর্ক দুজনার তাই
    প্রশ্ন করলাম,কারণটা কি পেয়ার?

    প্রশ্ন শুনে খোকা মৃদূ হাসে বলে
    নাগো পাপা তেমন কিছুই নয়,
    আচ্ছা পাপা বিত্তশালী বাজে মানুষ
    সমাজে কেনো এতো মূল্যায়িত হয়?

    অশিক্ষিত -বর্বর টাকাওয়ালা মঞ্চে
    চিফ গেষ্ট হয়ে বসে দাঁত কেলিয়ে হাসে,
    শিক্ষিত আর শ্রদ্ধাভাজন বিত্তহীন
    অসহায়ের মতো দর্শকসারীতে বসে।

    এসব দেখে বিভ্রান্ত আমি ভীষণ
    ভাবি আসলে কোনটা সঠিক?
    তোমার শিক্ষা সত্যি মানতে চাই
    কিন্তু প্রতিফলন যে দেখি বেঠিক।

    তাইতো আমি ঠিক করেছি পাপা
    অসৎপথেই টাকাওয়ালা হবো,
    সেই টাকাতেই সব অপকর্মগুলো
    পরে না হয় ঢেকে দেবো!

    বললাম আমি শোন্ হে খোকা
    পৃথিবীতে কখনো এমনটাই হয়,
    কথা বলতে শুরু করে টাকা আর
    সত্য তখন চুপটি করে রয়।

    কিন্তু ওটা হয় স্বল্প সময়ের জন্য
    শেষে সত্য সেই চিরস্থায়ী চিরন্তন,
    টাকার চোখে দেখবিনা পৃথিবী
    খারাপ করবিনা দেহমন।

    সততা মানবিকতা শ্রেষ্ঠ সম্পদ
    ওসব টাকায় যায়না কেনা,
    বিচার দিবসে টাকার দাসত্বকারী
    দেখবে হিসাবে সে বহু দেনা।

    সৎ মানুষেরা হয়তো বিত্তবান হয়না
    কিন্তু যাপিত জীবনে হয় অনেক সুখী,
    অসৎ লোকেরা বিত্ত বৈভবে থেকেও
    মনে চরম অশান্তি আর হাসিটা মেঁকি।

    ❤️🌷💚🌼💙🌻💜🌹🤎🧡✌️

    11
    6 Comments

Friends

Profile Photo
Al-Masud
@al-masud
Profile Photo
Anup Dey
@anup-dey
Profile Photo
Mitul hasan
@mitul
Profile Photo
Masfi K
@masfi-mohammad
Profile Photo
Shoriful Shoron
@shoriful-shoron
Profile Photo
Md. Arif Hossain
@arifhossain
Skip to toolbar