Profile Photo

Dr Sultan AshrafiOffline

  • Sultan-Ashrafi
  • Profile picture of Dr Sultan Ashrafi

    Dr Sultan Ashrafi

    4 years, 5 months ago

    কেমন আছে স্বপ্নরা–
    ড. সুলতান আশরাফী

    কেমন আছে স্বপ্নরা
    এপাড়ে বসে বসে ভাবছি।

    তিব্র ব্যথায় চিৎকার করে বসে
    আমারি অচেতন মন
    প্রিয়র চোখ থেকে দূরে সরে গেলে
    এভাবেই বুঝি ঘটে হৃদয়ের মৃত্যু!
    তখন হয়তো শূন্য হৃদয়ে
    পৌছুতে পারে না জ্ঞানের ফোটন কণা।

    শিশুর মতো আগলে রাখতে চেয়ে
    শুকিয়ে গেল শৈশবের সুখস্মৃতির গোলাপ
    কামড়ে কামড়ে ক্ষতবিক্ষত করছে
    রোবটিক্স অভ্যেসের হিংস্র দাঁত
    ক্রমশঃ বেড়ে ওঠে বুদ্ধিমান শরীর
    তখন হয়তো বুদ্ধির উজ্জ্বলতায়
    মৃত্যু ঘটে জ্বলে থাকা প্রেমের প্রদীপ।

    পৃথিবী যেমন ঘুরছে প্রতিনিয়ত
    তেমনি আমার চোখের তৃষ্ণা
    যতবারই গড়তে বসি প্রিয়র ঘর
    ততবারই নির্মম ঝরে ভেঙে পড়ে
    একদিন হৃদয় থেকে প্রিয়র প্রেম গুরুত্ব হারায়
    তখন হয়তো অন্ধকার আকাশের
    নির্জনতার মতোই কেটে যায় জীবন।

    এপাড়ে বসে বসে ভাবছি
    কেমন আছে স্বপ্নরা।

    4
    4 Comments
Skip to toolbar