Profile Photo

Rana ZamanOffline

  • RanaZaman
  • Profile picture of Rana Zaman

    Rana Zaman

    4 years, 5 months ago

    নতুন বর্ষের ভালোবাসা
    রানা জামান

    নতুন বছর আসছে আবার
    যেমন প্রতিবার
    আশার সাথে খুশির উর্মী
    থাকে অনিবার

    পুরাতন সব ঝেরে ফেলি
    অভিজ্ঞতা বাদ
    সামনের বছর লাগলে কাজে
    প্রাপ্তি অপার স্বাদ

    ভালো হবে বিচার আচার
    বন্ধ হবে গুম
    ঢাকা সহ সকল স্থানে
    থাকবে সমান ওম

    বিলীন হবে অনিয়ম সব
    শাসন হবে সবার
    বস্তি কিংবা পাঁচ তারাতে
    সুবাস রবে জবার

    চোরের মায়ের বড় গলার
    কাটা পড়ার আশা
    সবার প্রতি নতুন বর্ষের
    অসীম ভালোবাসা।

    2
    2 Comments
    • আপনাকেও নতুন বর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন লেখকপ্রিয়। আশা করি আগামী প্রতিটি দিন সবাই মিলেমিশে একসাথে ভালো থাকবো।

    • ক্ষণ আর মানব জীবন একই সুতয় গাঁথা।

Skip to toolbar