-
❝সেই বরষা❞
❝হাফিজুর রহমান❞সেই বরষা আসবেনা আর
হারিয়েছে ক্লান্ত দুপুরে ঘাসের নিচে
শুভ্র চাদরে মুড়ে সবুজ বেণুর নিচে।
সেই বরষা আর আসবেনা-
আকাশের বুকে ঘন কালো মেঘ
দিগন্ত জুড়ে আঁধারের ঘোমটা
বৃক্ষেরা নাচে তালেতালে, গায় পক্ষির দল
তন্দ্রাচ্ছন্ন ঘাসদল জেগে ওঠে লাফিয়ে
চোখের মাঝে সবুজ আনন্দ, অন্তর কানাচে ভয়
টিনের চালে জলের ঝুপঝুপ পড়া
পাশাপাশি বসা, জলের স্পর্শে আসা
মেঘের গর্জনে বুকে মখ লুকানোর ভরষা
সেই বরষা আর আসার নয়
সবুজের বুকে বদ্ধ চোখে সে নির্ভয়ে ঘুমায়।✍️ফটিক(১৭.০৪.২১)
5 Comments-
. সন্ধ্যা তারার আলো
. |জীবনের নাম দিয়েছি হেমন্ত
আর আমি হলাম সন্ধ্যাতারা।রোদ নিভেছে তবে রাত আসেনি এখোনো।
মুখ তুলেছে বিষাদগ্রস্ত শিউলি
বেশ স্পষ্ট তার রূপায়ন। শুধু সেই নয়
এখানকার লাল, নীল ক্যানভাসও বটে।ধূসর-শুভ্র নবান্ন হাসে–
রক্তে ভাত বেঁচার পৈশাচিক আনন্দে।
অর্থের রাজ্যে মগজের গোলামী
কেঁপে ওঠে মাটি পোড়া সনদের উত্তাপে।
সন্ধ্যাক্ষণ তবু ফটিক এইসব চিত্রায়ন।পূবদিকে দুর্দান্ত ইতিহাস
লাশের মুখে লাশ,
মুমূর্ষের আর্তনাদে কাঁদে ফুল।ক্ষাণিক দূরে সংস্কৃতি
জল ঢালা আগুনের মতো ধাউ ধাউ।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভিক্ষুক। ঝান্ডা রুপালি থালা
স্টেইনলেস স্টিলে শুন্যতার শিল্পকর্ম।
রাত নয় তবে নেবেছে সুর্য
তবু জল স্বচ্ছ এখানকার দৃশ্যপট।জল– সে তো জীবন
তার আগে কান্না
তার আগে লোভ
তারও আগে একফোঁটা জীবন।চোখের নাম দিয়েছি অন্ধত্ব
তবু ভেসে ওঠে নগ্নতার হিড়িক।
পথঘাটে ডাস্টবিনে জীবন
কুকুরের মুখে নবজাত মাংস।মৃত্যুর কালিতে লেখা জীবন
মৃত্যুর ব্যাস্তানুপাত।
জীবনের নাম দিয়েছি হেমন্ত।
চারধারে ফ্যাকাশে আকাশ
একটু মেঘ, একটু আঁধার, ধূসর -কমলা সাজ
মধ্যখানে আমি সন্ধ্যা তারার আলো।✍ফটিক (️হাফিজুর রহমান)
০৫.১১.২০২১|| রাত-১০:২৯
Friends
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
মোখলেসুর রহমান
@mokhles
Nipun Chandra
@nipunch
Drako Shajib
@drako
Mohammad Al-Mamun
@mohammad-al-mamun-titu
স্মৃতি রানী রত্না
@srratna1990
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
Fahim Hasan
@fahim-hasan
ভাস্কর
@vaskarchou


বর্ষার অপরূপ শোভা ফুটে আছে কবিতায়। অভিনন্দন।