-
অবিদিত প্রশান্তি
ঢাকা যাচ্ছিলাম,বান্ধবী ছিলো সাথে। পাশের দুই সিটে একটা পরিবার যাচ্ছিলেন।মা, বাবা আর ছোট একটা ছেলে বাচ্চা। বাচ্চাটার বয়স ২ বছরের কাছাকাছি, কেবল কথা বলতে শিখেছে এমন।বাচ্চা টা হাসছিল, জানালার বাইরের দৃশ্য দেখে অনেক কথা বলছিল,ওর মা বাবাও হাসছিলেন, কথা বলছিলেন, মাঝে মাঝে এটা সেটা খাইয়ে দিচ্ছিলেন ওকে।যাত্রা টা উপভোগ করছিলেন তারা।একটা হোটেলের সামনে বাস দাড় করানো হলো কিছু সময় যাওয়ার পর। ২০ মিনিট বিরতি পাওয়া গেল।সবাই নামলেন গাড়ি থেকে। খাওয়া দাওয়া আর প্রাকৃতিক প্রয়োজন সেরে নিচ্ছেন সবাই।সবার মধ্যেই একটা অস্থিরতা কাজ করছে।গাড়ি যেন ছুটে না যায় তাই সবাই যতটা সম্ভব তাড়াতাড়ি কাজ সেরে ফেলার চেষ্টা করছেন। সেই সময় ওই বাচ্চাটাকে দেখলাম হোটেলের মধ্যে দৌড়াচ্ছে আর হাসছে।কৃত্রিম ঝর্ণা দেখছে, সবসময় তার চোখে মুখে শুধুই আনন্দ। বিরতি শেষ হলে গাড়ি তে উঠলেন সবাই।ঢাকা পৌঁছানোর পর এক জায়গায় জ্যাম পড়ল।বাংলাদেশের মানুষকে ঢাকার জ্যাম সম্পর্কে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। মোটামুটি সবাই বিরক্ত তখন। শীতকাল হলেও দুপুরের রোদ,ধুলো আর যানজটের মধ্যে তখন গরম লাগছিলো । আমার বান্ধবী ওই বাচ্চা টাকে ইংগিত করে বললো “ও ই ভালো, সুন্দর চুপচাপ দাঁড়িয়ে আছে। ” বাচ্চা টার দিকে তাকিয়ে দেখলাম মা বাবার মাঝে দাঁড়িয়ে আশেপাশে তাকাচ্ছে। সামনের সিটে বয়স্ক একজন লোক বসেছিলেন, তার সাথেও কথা বলছে।বয়স্ক লোকটিও বাচ্চাটার সংগ উপভোগ করছেন।আমি সমগ্র যাত্রার দৃশ্যটা একবার কল্পনা করলাম।হোটেলের মধ্যে সবার তাড়া থাকলেও বাচ্চাটা আনন্দ পাচ্ছিল।কারণ গাড়ি ছুটে যাওয়ার অসুবিধার কথা সে জানতই না।জ্যাম এ সবাই বিরক্ত হলেও সে হয় নি কারণ সে জানেই না জ্যাম একটা বিরক্তিকর বিষয়। আমার মনে হলো মাঝে মাঝে কিছু না জানলেই ভালো। কোন কিছু নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন হয় না।আবার বাচ্চা টা যখন হোটেলের মধ্যে দৌড়াচ্ছিল ওর মা পাশেই বসেছিলেন। বাচ্চাটা জানত যে মা আছেন, তার কিছু হবেনা। অনেক কিছু উপলব্ধি করলাম আমি এই যাত্রায়।আমরা জানিনা আমাদের ভবিষ্যৎ কি,তাই তা নিয়ে পরিকল্পনা করা প্রয়োজন, দুশ্চিন্তা করা উচিত নয়।মানুষের জীবন নিয়ন্ত্রন করার জন্য স্রষ্টা আছেন, তাই তার উপর ভরসা করে আমাদের ও নিশ্চিন্ত হওয়া উচিত যেমন সেই বাচ্চা টা তার মা কে দেখে নিশ্চিন্ত ছিল। জ্যাম থাকার কারণে গন্তব্যে পৌঁছাতে একটু দেরি হয়েছে, কিন্তু আমরা পৌঁছেছি ঠিকই। একইভাবে আমাদের জীবনে বিপদ আপদ থাকবেই কিন্তু যা আমাদের জন্য নির্ধারিত তা আমরা পাবোই। হয়তো সময় টা দীর্ঘ হবে, ধৈর্য্য ধরতে হবে। তাই আমাদের সব দুশ্চিন্তা জীবন থেকে মুছে ফেলা উচিত। সবকিছু জানার প্রয়োজন নেই, সবকিছু ভাবার প্রয়োজন নেই, যতটা সম্ভব চেষ্টা প্রয়োজন, অন্তরের দৃঢ়তা প্রয়োজন। স্রষ্টাকে বিশ্বাস করা প্রয়োজন, তাহলে ই জীবন এর সবকিছু ঠিক হয়ে যাবে আর হৃদয়ে থাকবে অনাবিল প্রশান্তি,যা ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে একদম অবিদিত।4 Comments
Friends
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Shohag arnob
@shohagarnobgmail-com
Jannatun Nur
@jannatun-nur
Ashik Mokami
@ashikmokami
saddam raju
@saddamraju
Jawata Afnan Yasha
@jawataafnanyasha
শারমিন ইসলাম শর্মি
@sherminkabirgmail-com
রাতিন আহমেদ
@ratin2190
সেলিনা বিনতে কারীম
@selina15


দারুণ অভিজ্ঞতার সাথে সুন্দর ভাবনার বেশ ভালো কম্বিনেশন। বেশ লিখেছেন। শুভেচ্ছা নেবেন।