-
কুয়াশা
– মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজআমার একটা তুমি আছে ,
তোমার আছে কি?
তোমার থাকা–না থাকা ,
আমি কখনো ভেবেছি কি?
তোমার আমি , আমি তোমার ,
এইটুকু বলি আর এইটুকুই জানি।তোমার আকাশ মেঘলা হলেই বা , আমার তাতে কি,
ভালবাসায় ভালোবাসতে হয়, আমি এইটুকুই জানি।বোঝাপড়ার বোঝাবুঝি, কখনো বুঝিনি,
ক্লান্ত বিকেলে তুমিও ক্লান্ত, আমার চোখে পড়েনি ।,
একতরফা ভালবাসি বলে বেড়াই ,
আর এইটুকুই জানি , এইটুকুই মানি।তোমায় ভেবে আজো কবিতা লিখি,
জানিনা তুমি পড়ো কি?
আমার লেখা আমি লিখি,
তোমার তাতে কি?
বেঁচে থাকার অভাবী স্বভাবে আমি এমনি,
শেষ বিকেলে এখনও শিশির খুঁজি, কুয়াশা দেখি।সেই কুয়াশা , যেখানে আমি আছি ,
আর আমার একটা তুমি আছে , ।
কুয়াশা আমার হাতটা একটু ধরবে কী?6 Comments
Friends
নিখোঁজ- Missing ⋆≛⃝
@md-shofiqulislam
সাব্বির হোসেন।
@shadowhunter3d
আমানত উল্লাহ মানিক
@mdamanatullahmanik
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
রাতিন আহমেদ
@ratin2190
Md Nurnobi islam sumon
@mdnurnobiislamsumon
Ajharul Islam Talha
@ajharulislamtalha
Alock
@alock
AdabenTatali
@adabentatali


প্রেম কবিতাকে নতুন পথ দেখায়। শুভেচ্ছা নেবেন কবি।