Profile Photo

Habibun Nahar MimiOffline

  • HabibunNahar13
  • Profile picture of Habibun Nahar Mimi

    Habibun Nahar Mimi

    4 years, 5 months ago

    মায়া
    হাবিবুন নাহার মিমি

    যেদিকে চাই নিত্য দেখি
    কতো মায়ার খেলা,
    উদাস হাওয়ার মায়া দেখেই
    যায় কেটে মোর বেলা।
    বড়ই কঠিন ছিঁড়ে ফেলা
    এইনা মায়ার বাঁধন,
    যতই তাড়াও ফের সে আসে
    শুধুই বৃথা কাঁদন।
    খুব চেনা ওই মুখগুলোতে
    কত মায়া জমা,
    নেই কোনো তুলনা তার
    নেই কোনো উপমা।
    মায়া বাড়াস নারে বন্ধু
    দুঃখ মনে পাবি,
    মায়ায় যদি যাস জড়িয়ে
    বল আর কোথায় যাবি!
    ছাড়তে মায়া সেই সে কায়া
    চোখে ভাসে বারংবার,
    হৃদয় সনে যুদ্ধ চলে
    অশ্রুস্থলে হাহাকার।

    6
    5 Comments
Skip to toolbar