-
মহী—দেখ এসব কেমন যেন আমার ভাল লাগছে না।
রাই—চুপ কর মহী। দেখ ঐখানে সবাই কত সুখে আছে। কত মজা করছে।
মহী—ওরা যা করছে সব মিথ্যে রাই। তাহলে ওসবে কি মজা আছে। ওরা যা খাচ্ছে সব মিথ্যে খাবার। সবটায় ধোকা।
রাই—সেটা শুধুই তোমার ধারণা। একটা কথা কি জানো মহী! তুমি অনেক ভালো বিজ্ঞানী কিন্তু তুমি সফল হতে পারো না শুধু তোমার এই খামখেয়ালী স্বভাবের জন্য।
মহী—তুমি ঠিক বলেছ রাই কিন্তু কি জানতো আমাকে পৃথিবী আকর্ষণ করে। মনে হয় যেন ওরা বিপদে আছে ওদের বাঁচাতে হবে আমাকে।
রাই—চল মহী, এসব নিয়ে পড়ে কথা হবে।একটা বড় রুমে প্রবেশ করলাম । গোল টেবিল বৈঠক এর রুম মনে হলো। ৫ জন কোর্ট পড়া সবাই। তারমানে এরাই ডিলার এজেন্ট। ৫/৭ টা হিউমান রোবট ও ঘুরে বেড়াচ্ছে । একজন এসে আমকে অ্যালকোহল অফার করল। আমি না করে দিয়েছি। এতে রাই মন খারাপ করছে। ও অ্যালকোহলটা খুব আনন্দের সাথেই পান করছে। কথা বলছে ডিলারদের সাথে।
মানুষ চাঁদে থাকুক কিংবা মঙ্গলে থাকুক। সব কিছু পৃথিবীর মতো করে সাজাতে চেয়েছে। যদি পৃথিবীকে এতো ভালোবসো তাহলে পৃথিবীকে না বাঁচিয়ে পালিয়ে যাওয়া কেন চাঁদে , মঙ্গলে…?! কেন চাঁদকে পৃথিবীর মতো করে গড়ছে।?কেন মঙ্গলকে পৃথিবীর রূপ দিতে চাওয়া।এই সব বোকা মানুষদের জন্যেই পৃথিবীর এই অবস্থা । আমার চাইলেই পারি পৃথিবীকে বাঁচাতে । কিন্তু পৃথিবী থেকে টাকার বিনিময়ে মানুষ মঙ্গলে জায়গা কিনে থাকছে। পৃথিবীর বুক চিরে হৃদয় বের করে ওরা মঙ্গলে পাড়ি জমাচ্ছে। আমাকে যেতেই হবে। ওদের বাঁচাতে । রাই না গেলে আমি একা যাব। কিন্তু যাবই। মানুষরা এটা বুজছে না যে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হলে তার প্রভাব চাঁদে ও পড়বে। সমগ্র বিশ্বজগতেই এর প্রভাব পড়বে।
আমি উঠে দাঁড়াতে রাই বলে— উঠছো কেন মহী এখানে একটা সিগনেচার কর।
আমাকে পেনটা এগিয়ে দিল।রাই ডিলারদের সাথে হ্যান্ডসেক করছে।
ডিলার—কংগ্র্যাস মিস. রয়। আপনাদের মঙ্গলে স্বাগতম।
রাই—আমরা কবে যেতে পারব?
ডিলার —খুব শিঘ্রই জানিয়ে দেওয়া হবে।
রাই—থ্যাংকস। কি হলো মহী..?!
মহী—এই নাও হয়ে গেছে।
রাই—(মৃদু হেসে)আমার পাশে থাকার জন্যে থ্যাংকস এ লট মহী। এই নিন আর আমাদের কতক্ষণ অপেক্ষা করতে হবে।
ডিলার—অপেক্ষার প্রয়োজন নেই , আপনারা এখন যেতে পারেন।
রাই—ওহ,ওকে। থ্যাংকস, বাই।২ দিন পর। আগামী কাল মঙ্গলের ফ্লাইট।রাই সব কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে ইরভথিকে। ইরভথি এখন অনেক ফাস্ট এক নিমিষেই সব প্যাকিং করে ফেলছে। মহী এই ২ দিন বসে কি যেন ঠিকঠাক করেছে । ইরভথি আগের থেকে কেমন হয়ে গেছে, পৃথিবী নিয়ে একটু বেশি আগ্রহ দেখাচ্ছে। রোবটের এই আগ্রহটা একদমই ভাল লাগছে না রায়ের।
মহী—দেখ রাই,আমাকে ফিরতে হবে পৃথিবীতে । পৃথিবীর আমাকে প্রয়োজন । তাই আমি…
রাই — মঙ্গলে যাবে না।
মহী— তোমার খারাপ লাগলেও এটাই সত্যি।
রাই—ওখানে কিছু নেই মহী। ওকে ফাইন, পৃথিবী বদলে যাওয়ার পর আমরা সেখানে ফিরে যাব।
মহী—এইটা তোমার ধোকা রাই। তুমি আমাকে অন্ধকারে রেখেছো। আমার পরিবার সম্পর্কে তুমি সব জানতে ?! বলো জানতে না?
রাই—আমি বলি নাই কারণ তুমি কখনই জানতে চাও নায়।
মহী—আমাকে আর ধোকা দিতে এসো না রাই আমি সব জেনে গেছি।
রাই—না, তুমি কিচ্ছু জানোনা।
মহী—তাহলে বল আমি শুনতে চাই।
রাই—তুমি অসুস্থ ছিলে তখন আমি তোমাকে বাঁচিয়েছি। কেন জানো? তোমাকে ভালবাসি তাই
মহী—মিথ্যে আর বলো না মি. রয়।
রাই—মিথ্যে নয় মহী।
মহী — চুপ কর আমি আর কিছু শুনতে চাই না । আমি আজ রাতের ফ্লাইটে পৃথিবী যাচ্ছি।
রাই— তোমাকে তাহলে ওরা …
মহী—আমি রিজাইন দিয়েছি। আর তাছাড়া আমি তো পাগল তুমি বলেছ সেটা?!
রাই— হ্যাঁ, পাগল ছিলে তুমি। আমি তোমাকে এখানে এনেছি। ৫ বছর ধরে চিকিৎসা দিয়েছি। তারপর তুমি সুস্থ হয়ে সব ভুলে গেলে। কিন্তু রোবট বানানোর নেশা তুমি ভুলতে পার নায় তুমি রোবট বানানো নিয়ে থাকলে। আমার সাথেও দেখা করোনি। এই ৪ বছরে আমি তোমাকে কন্ট্যাক্ট করেছি তুমি নও।
মহী—না,তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত তাই আমিও ব্যস্ত রেখেছি নিজেকে।
রাই— বাহ! সব দোষ আমার ।
মহী—দেখ রাই আমি তোমার সাথে ঝগড়া করতে চায় না।আমি একা থাকতে চায় একটু।
রাই কিছু না বলে চলে গেল বাহিরে ।
©Emotionless Rima7 Comments
Friends
Anup Dey
@anup-dey
শিউলি চক্রবর্তী
@shiuli
উজ্জল রায়
@anthony6
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Shrabon
@shrabon
S.M ROBEL
@smrobel
Md. Ziaur Rahman
@vulpotha81
Md Rahamat Ali
@rahamatalimd
Jannatul Ferdausi
@ferdausi


“Happy
New
Year
2022”