Profile Photo

Bappy KhanOffline

  • bappykhan
  • Profile picture of Bappy Khan

    Bappy Khan

    4 years, 5 months ago

    স্বাগতম 2022
    ——————-
    নতুন আসবে।
    আসুক।
    তাকে আসতে দাও।
    আসতে দিতেই হবে।
    নতুবা তুমি নিজেই পুরানো হয়ে যাবে।
    পরে থাকবে অতীতের আস্তাকুঁড়ে।
    তাই বলে পুরানোকে ফেলে দেয়া যায় না।
    ফেলে দেয়া ঠিক না।
    অতীতের ভালো থেকে দীক্ষা নিতে হয়।
    মন্দ থেকে নিতে হয় শিক্ষা।
    সুখ থেকে নিতে হয় দুঃখের সম্ভাব্যতার পাঠ।
    দুঃখ থেকে পেতে হয় আশু আনন্দের মন্ত্রনা।
    ক্যালেন্ডার পাল্টে ফেলতে হয়।
    বদলে ফেলতে হয় প্রিয় ডায়েরীটা।
    জীবন থেকে কমে যায় আরেকটি বছর।
    অভিজ্ঞতার খাতায় খোলে নতুন পাতা।
    চলে যাওয়া মানুষকে না-দেখার অন্য হুতাশ।
    গেল বছরটা সাজিয়ে রাখতে হয় স্মৃতির মনিকোঠায়।
    নতুনকে মেনে নিতে হয় অন্তরের অন্তস্থল দিয়ে।
    বিদায় ইংরেজী 2021; মৃত্যুর মিছিল।
    স্বাগতম 2022

    ©️বাপ্পী খান

    7
    3 Comments
Skip to toolbar