Profile Photo

সাঈদ আল শাহিন (ওনিনেচি/নিষিদ্ধ গন্ধম)Offline

  • AL-SHAHIN
  • সু- স্বাগত হে ২০২২
    =============

    আজি নাচিছে মন
    নাচিছে তা-ধিন, তা-ধিন-তা নাচন।
    আজি আসিছে নতুন বছর,
    নব আলোকে, নব সাজে।
    নব উদ্যোমে, নব রাগে।
    আজি আসিছে রে, আসিছে ২০২২।

    আজি খুলে যাক সব বন্ধ দ্বার যত
    না ফোটা কলি’রা ফুটুক আন্দোলিত।
    আজি জড়া মুছে যাক, শূচি ঘুচে যাক
    রচিত হোক নব ধারা। আজি গান হয়ে ফুটুক মম বাণী।
    আছে যত বধির, শুনতে পাক সমস্বরে জয়গান
    আছে যত আধার, দেখতে পাক আলোকিত পথের সন্ধান।

    আলোয় আলোয় আজি ভরিছে ভুবন
    ফুলে ফুলে আজি শোভিত বাগান।

    স্বাগত হে, ২০২২!
    শুভতিথি সুবাতাস বহিবে দ্বারে দ্বারে
    মুছে যাবে করোনা মহামারী,
    গুছে যাবে না পাওয়া আহাজারি
    বঞ্চিত পাবে লেহ্য অধিকার।
    অনাহারী পাবে দু’বেলা দুমুঠো আহার
    অভাবী’র ঘুচিবে অভাব। রুগ্ন দেখিবে
    সবল দেহে ঊষার আলোক।
    চাষি কিষাণ ফলাইবেক সকলের খাবার
    মজুর পাইবেক কাজ
    ব্যবসায়ীর ব্যবসা, শিক্ষার্থী’র মিটিবে আশ।

    হে ভরা বছর
    চাওয়াটুকু রাখিও মোর। তোমা তরে এইটুকুন আবদার।
    তব সু-স্বাগত হে, ২০২২.

    [০১/০১/২০২২, প্রথম প্রহর, মেহেন্দিগঞ্জ]

    5
    4 Comments
Skip to toolbar